বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
Title :
ক্ষমতা বদলায়, প্রতিষ্ঠান টিকে থাকে:  ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠানই রাষ্ট্রের রক্ষাকবচ। তথ্য গোপন করে একাধিক রিট: আইনজীবী ও রিটকারীকে ১০ লাখ টাকা জরিমানা প্রধান বিচারপতির সাথে সুপ্রিম কোর্ট বার সভাপতির বাদানুবাদ: এজলাস ছাড়লেন আপিল বিভাগের বিচারপতিরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার দেওয়ানি মামলায় আরজি সংশোধন: আইনি সুযোগ, সীমাবদ্ধতা এবং উচ্চ আদালতের নজির ভিডিও কলে স্বজনদের সঙ্গে ১০ মিনিট কথা বলতে পারবেন কারাবন্দিরা কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের অগ্রিম হোটেল বুকিংয়ের পরামর্শ: উপ-হাইকমিশনের বিশেষ নির্দেশনা বিচারকদের আবাসন ও নিরাপত্তা নিশ্চিতে ৬৪ জেলা ও ৮ মহানগরে আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি সতর্কবার্তা ‘গ্যারান্টিযুক্ত ভিসা’ ও ‘দ্রুত প্রসেসিং’-এর নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

হাইকোর্ট পারমিশনের লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করা যাবে অনলাইনে

  • প্রকাশিত: সোমবার, ৬ মে, ২০২৪
  • ৪০৩ বার পড়া হয়েছে

হাইকোর্ট পারমিশনের লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করা যাবে অনলাইনে
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ মে, ২০২৪
উচ্চ আদালতে আইন পেশা পরিচালনায় হাইকোর্ট পারমিশনের লিখিত পরীক্ষা আগামী ১০ মে অনুষ্ঠিত হবে। আসন্ন লিখিত পরীক্ষার প্রবেশপত্র অনলাইন থেকে সংগ্রহ করা যাবে।

রোববার (৫ মে) আইনজীবীদের সনদ প্রদান ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের সচিব সিনিয়র জেলা ও দায়রা জজ আবদুর রহমান সরদার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির ভাষ্য মতে, বাংলাদেশ বার কাউন্সিলের আসন্ন ১০ই মে অনুষ্ঠিতব্য হাইকোর্ট পারমিশনের লিখিত পরীক্ষার প্রবেশপত্র আজ রোববার (৫ মে) সন্ধ্যা ৭টা থেকে পরীক্ষার দিন অর্থাৎ ১০ মে দুপুর ১টা পর্যন্ত অনলাইন লিংক (http://bar.teletalk.com.bd) থেকে ডাউনলোড করে নেওয়া যাবে।

প্রত্যেক প্রার্থী নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে এবং ডাউনলোডকৃত ছবিযুক্ত স্ব স্ব এডমিট কার্ড কালার প্রিন্ট করে নিতে হবে।

সফলভাবে যারা উক্ত পরীক্ষার জন্য অনলাইনে নির্দেশনা অনুযায়ী আবেদন সম্পন্ন করেছেন ও পরীক্ষার ফি প্রদান করেছেন, তাঁদের সুবিধার্থে প্রত্যেকের মোবাইল নম্বরে (যে নম্বর প্রার্থী নিজের কন্টাক্ট নম্বর হিসেবে অনলাইন আবেদন ফরমে উল্লেখ করেছেন) ইউজার আইডি ও পাসওয়ার্ড এসএমএস (SMS) এর মাধ্যমে পুনরায় প্রেরণ করা হবে।

রোল নাম্বার অনুযায়ী পরীক্ষা-কেন্দ্রের তালিকা যথাসময়ে বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে (www.barcouncil.gov.bd) প্রকাশ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট