1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
৩০০ আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ - আদালত বার্তা
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা অগ্রাধিকার দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে দশ লাখে ২২ জন বিচারক, ২৬ লাখ মামলা বিচারাধীন একাত্তরের হত্যাযজ্ঞকে গণহত্যা বলা হোক, প্রস্তাব মার্কিন কংগ্রেসে শাওয়ালের চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ ঘন কালো মেঘে ছেয়ে গেছে ইরানের আকাশ, ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’ আল-আকসা বন্ধ, তবু থামেনি ইবাদত—রাস্তায় দাঁড়িয়ে নামাজে হাজারো ফিলিস্তিনি। চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার আমাদের ব্যক্তিত্ব কাঠামোর এ প্রবণতা এমন সাত পাকে বাঁধা পড়েছে যে, এ থেকে মুক্ত হতে আমরা পারছি না সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম-বিচারবহির্ভূত হত্যা বন্ধে কাজ করছে সরকার।

৩০০ আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৫৩৩ বার পড়া হয়েছে

৩০০ আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ
ডেস্ক নিউজ আদালত বার্তা :০৩জুন২০২৩
৩০০ আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ ফাইল ছবি
৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি) ৷ গত ফেব্রুয়ারি মাসে সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করে ইসি। পরে এ খসড়ার ওপর আপত্তি গ্রহণ করে এবং শুনানি করে। শুনানি শেষে আপত্তি যাচাই-বাছাই করে ১ জুন চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়।
ইসি সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পিরোজপুর-১ আসন আগে পিরোজপুর সদর, নাজিরপুর ও নেছারাবাদ উপজেলা নিয়ে গঠিত ছিল। এ আসনের সীমানা পুনর্নির্ধারণ করে নেছারাবাদ উপজেলা বাদ দিয়ে ইন্দুরকানী উপজেলা যুক্ত করা হয়েছে। ইন্দুরকানী উপজেলা আগে পিরোজপুর-২ আসনের অংশ ছিল। এদিকে নেছারাবাদ উপজেলা পিরোজপুর-২ সংসদীয় আসনের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে।
গাজীপুর সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড গাজীপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। আগে এ ওয়ার্ড গাজীপুর-৫ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ছিল।
ফরিদপুর-২ আসন থেকে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন বাদ দেওয়া হয়েছে৷ পূর্বে ফরিদপুর-৪ আসনে আগে এ ইউনিয়ন বাদে সদরপুর উপজেলা ছিল, এখন পুরো সদরপুর উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে।
কুমিল্লা-১ আসন থেকে মেঘনা উপজেলাকে বাদ দেওয়া হয়েছে। অন্তর্ভুক্ত করা হয়েছে তিতাস উপজেলাকে। কুমিল্লা-২ সংসদীয় আসনে যুক্ত করা হয়েছে মেঘনা উপজেলাকে।
নোয়াখালী-২ সংসদীয় আসন আগে সেনবাগ উপজেলা ও সোনাইমুড়ী উপজেলার বারগাঁও, নাটেশ্বর ও আম্বর নগর নিয়ে গঠিত হয়েছিল। এবার এ তিন ইউনিয়ন ছাড়াও সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নকে নোয়াখালী-২ আসনে যুক্ত করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট