সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
Title :
আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা করলেন হাইকোর্ট আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ: পরিবেশ অধিদপ্তরের কঠোর নির্দেশনা রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ, কারা সেই দুই নেতা 🌍 বিদেশে পাসপোর্ট হারালে কী করবেন? পর্যটক ও প্রবাসীদের জন্য পূর্ণাঙ্গ আইনি ও ব্যবহারিক নির্দেশনা সঠিক Prompt-এই লুকিয়ে শক্তি: ChatGPT ব্যবহার করে দৈনন্দিন কাজ সহজ করার ২০ কার্যকর কৌশল নীতি ও নৈতিকতা চর্চার আলোয় চরিত্রের বিকাশ মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাবই বড় সংকট: আইনমন্ত্রী দিল্লিতে প্রেস কনফারেন্সে শেখ হাসিনার দেয়া বক্তব্যে সমর্থন নেই ভারতের: রণধীর জয়সওয়াল “নীতিমালা” কি আইন? হাইকোর্ট কি নীতিমালা প্রণয়নের নির্দেশ দিতে পারে—সংবিধান ও বিচারিক ব্যাখ্যায় স্পষ্টতা বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন পরিবর্তনের প্রত্যাশায় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম

৪০তম বিসিএসের ৩৮৪ জন হচ্ছেন প্রাথমিকের প্রধান শিক্ষক

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৪৬১ বার পড়া হয়েছে

৪০তম বিসিএসের ৩৮৪ জন হচ্ছেন প্রাথমিকের প্রধান শিক্ষক।

নিউজ ডেস্ক আদালত বার্তা : ২২ জুন ২০২৩
৪০তম বিসিএসের ৩৮৪ জন হচ্ছেন প্রাথমিকের প্রধান শিক্ষক
৪০তম বিসিএসের নন-ক্যাডার থেকে ৩৮৪ জনকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে। ৪০তম বিসিএসে যারা চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হয়েছিলেন কিন্তু ক্যাডার পদে নিয়োগ পাননি, এমন ৩৮৪ জনকে প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হবে। শিগগির তাদের নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
গত ১৯ জুন পিএসসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪০তম বিসিএসে ৪ হাজার ৪৭৮ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে।
নন-ক্যাডারে পদ পেতে যারা আবেদন করেছেন, তাদের পছন্দক্রম দিতে অনলাইনে আবেদনপত্র চেয়েছে পিএসসি। পছন্দক্রমের জন্য এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১ জুলাই পর্যন্ত। টেলিটকের ওয়েবসাইট অথবা পিএসসির ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে।
সবশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৬৬ হাজার ৫৬৬টি প্রাথমিক বিদ্যালয়ে ৩৭ হাজার ৯২৬টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে শুধু প্রধান শিক্ষক পদেই ২৯ হাজার ৮৫৮টি। এছাড়া ৮ হাজার ৬৮টি সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে।
৪০তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ক্যাডার পদে সুপারিশ পাননি এমন প্রার্থীদের ৯ম থেকে ১২তম গ্রেডে নন-ক্যাডারে নিয়োগ পেতে পছন্দক্রম দিতে গত ১৯ জুন দরখাস্ত আহ্বান করে পিএসসি। সংশ্লিষ্ট নিয়োগবিধি অনুযায়ী যোগ্যতা রয়েছে, এমন প্রার্থীদের মেধার ভিত্তিতে বাছাই করে সুপারিশের জন্য পিএসসি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাভুক্ত অধিদপ্তর/ দপ্তরের পদে পছন্দক্রম দিতে দরখাস্তের আহ্বান জানায়।
এর মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদ ৩৮৪টি। এ পদটি ১২তম গ্রেডের। এছাড়া লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হয়নি, এমন ৮ হাজার ১৬৬ প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ করা হয়। নন-ক্যাডারে পদ পেতে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে মোট ৪ হাজার ৪৭৮ জনকে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে নিয়োগ দেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট