1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
৫ কূটনৈতিক কর্মকর্তাকে প্রত্যাহার, দেশে ফেরার নির্দেশ - আদালত বার্তা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম-বিচারবহির্ভূত হত্যা বন্ধে কাজ করছে সরকার। বসায় সেহরি না বাহিরে করতে চান? যেতে পারেন ঢাকার এই ১২ জায়গায় নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত সংগঠনের এমন নেতৃবৃন্দ ও কর্মীরা, যারা জামিনে বেরিয়ে সংগঠনকে পুনর্গঠিত বা মাঠপর্যায়ে সক্রিয় করতে সক্ষম—তাদের জামিনের পরপরই অন্য মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখাতে হবে এজলাসে ভাঙচুর, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক। পদত্যাগ করলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার.। আজ প্রপোজ ডে, প্রিয়জনকে মনের কথা জানানোর দিন। সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান টানা ৫ দিনের ছুটি ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় পরিবর্তন

৫ কূটনৈতিক কর্মকর্তাকে প্রত্যাহার, দেশে ফেরার নির্দেশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

কূটনৈতিক কর্মকর্তাকে প্রত্যাহার, দেশে ফেরার নির্দেশ
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ১৩ জানুয়ারি ২০২৫
পাকিস্তান, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), সৌদি আরব ও জাপানে বাংলাদেশ মিশনে কর্মরত ৫ কূটনৈতিক কর্মকর্তাকে প্রত্যাহার করে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ (১২ জানুয়ারি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে তথ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

প্রত্যাহারকৃত কর্মকর্তারা হলেন পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনের (প্রেস) কাউন্সেলর মো. তৈয়ব আলী, মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব সুফি আব্দুল্লাহিল মারুফ, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের (প্রেস) প্রথম সচিব মো. আরিফুর রহমান, সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) আসাদুজ্জামান খান এবং জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের (প্রেস) দ্বিতীয় সচিব মো. ইমরানুল হাসান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রত্যাহারকৃত কর্মকর্তাদের পরবর্তী কর্মস্থলের জন্য ১৫ কর্মদিবসের মধ্যে দেশে ফিরতে বলা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট