মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
Title :
করমুক্ত আয়সীমা বাড়তে পারে, বাজেটে আসছে একাধিক সংশোধন দুর্নীতির ঝুঁকিতে শীর্ষে পাসপোর্ট অফিস: দ্বিতীয় অবস্থানে বিচারব্যবস্থা—স্বচ্ছতা নিয়ে নতুন উদ্বেগ আইনজীবী আসামির পক্ষে—অপরাধের নয়: ন্যায়বিচারের মৌলিক নীতি ও পেশাগত দায়িত্ব বাংলাদেশ ইমিগ্রেশন লইয়ার্স এসোসিয়েশন (BILA)-এর ট্রাস্ট বোর্ড গঠন, নিবন্ধন অনুমোদন মাঠের রাজনীতিতে জোটবদ্ধ হচ্ছে আ.লীগের শরিকরা গুম-নির্যাতনের বিচার চায় সবাই, দলীয় রাজনীতির ঊর্ধ্বে থাকার আহ্বান ফখরুলের এনআইডি মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে তা নবায়ন বাধ্যতামূলক করার কথা ভাবছে ইসি হাইকোর্টে একদিনে ৩৪০৯ পুরোনো মামলা নিষ্পত্তি বাংলাদেশিদের জন্য পুনরায় চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা ঢাকাসহ ৫ কেন্দ্রে মিলবে সেবা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নন-প্র্যাক্টিশনার সদস্যদের ৩০ জুলাইয়ের মধ্যে সদস্যপদ স্থগিতের নির্দেশ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির

মনে রাখা দরকার, মাহি ৯ মাসের অন্তঃসত্ত্বা : অভিনেত্রী জয়া আহসান

  • প্রকাশিত: রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৩৯১ বার পড়া হয়েছে
  • মনে রাখা দরকার, মাহি ৯ মাসের অন্তঃসত্ত্বা : অভিনেত্রী জয়া আহসান
    ডেস্ক রিপোর্ট,আদালত বার্তা :১৯ মার্চ ২০২৩।
    দেশের আ’লোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি নয় মাসের অন্তঃসত্ত্বা। অনাগত সন্তানের দোয়ার জন্যই স্বামীকে নিয়ে ওম’রাহ পালন করতে গিয়েছিলেন তিনি। কিন্তু ওম’রাহ করে দেশে ফেরার পর বিমানবন্দরেই পড়লেন আইনি বিপাকে। ডিজিটাল নিরাপত্তা আইনে পু’লিশের দায়ের করা মা’মলায় গ্রে’ফতার হয়েছেন তিনি। পাঠানো হল কারাগারে।

এদিকে মাহির এই গ্রে’প্তারে প্রতিবাদী হয়ে উঠেছেন অনেকেই। কথা বলছেন ডিজিটাল নিরাপত্ত্বা আইনের বাতিল নিয়েও। মাহিয়া মাহি ইস্যুতে এবার কথা বললেন দুই বাংলার অ’ভিনেত্রী জয়া আহসানও। পু’লিশকে উদ্দেশ্য করে তিনি বললেন, মনে রাখা দরকার, মাহি ৯ মাসের অন্তঃসত্ত্বা।

জয়া ফেসবুকে লিখেছেন, ‘অ’ভিনেত্রী মাহিয়া মাহিকে ডিজিটাল নিরাপত্তা আইনে প্রেফতার করা হয়েছে। মাত্রই খবরে পড়লাম, পু’লিশ তাকে রি’মান্ডে আনার আবেদন করলেও আ’দালত তা মঞ্জুর করেননি।

মাহি জনপ্রিয় অ’ভিনেত্রী, কিন্তু দেশের সব নাগরিকের মতো তিনিও আইনের অধীন। তবে এই কথাটা বিশেষভাবে মনে রাখা দরকার, তিনি এখন ৯ মাসের অন্তঃসত্ত্বা। তার অ’ভিযোগের ত’দন্ত চলুক, কিন্তু একজন গর্ভধারিণী মায়ের এবং তার সন্তানের যেন কোনও ক্ষতি না হয়।’

এদিকে গর্ভের সন্তানের ব্যাপারে সংবেদনশীল থাকার অনুরোধ জানান জয়া। তিনি বলেন, ‘রি’মান্ড মঞ্জুর না করার জন্য বিজ্ঞ আ’দালতকে ধন্যবাদ জানাই। পু’লিশের কর্মক’র্তাদেরও অনুরোধ করবো, মা আর অনাগত শি’শুর যেন কোনও ক্ষতি না হয়, সে ব্যাপারে সংবেদনশীল থাকবেন।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews