বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
Title :
প্রফেসর কাবেরী গায়েনকে ঘিরে বিতর্ক,অভিযোগ, প্রতিক্রিয়া ও সমসাময়িক প্রেক্ষাপট ৫ আগস্ট শেখ হাসিনার বক্তব্য ভারতের অবস্থান স্পষ্ট করলেন জয়সওয়াল বিদ্বেষমূলক কথা ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর গাজীপুরে ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য: অনিয়ম-অবহেলায় একযোগে বরখাস্ত ৪ কর্মকর্তা-কর্মচারী প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা আরও কার্যকর করতে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা সিস্টেম পরিচালনা করতে বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের সুবিধার্থে ডিএমপি’র বিশেষ নির্দেশনা ৩০ নভেম্বরের পর অকার্যকর হবে পুরোনো বিআইএন, নতুন নম্বর নেওয়ার নির্দেশ শান্তিরক্ষা মিশনে স্পেশাল প্লাটুন পাঠাতে কমিটি ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সমরাস্ত্র নেই: মার্কিন জেনারেল আদালত বার্তা বিশেষ প্রতিবেদন  নাইজেরিয়ায় “Barrister” উপাধি নিষিদ্ধ পেশাগত শৃঙ্খলা নাকি আইনগত সংস্কার? স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট

দলাদলিতে সময় নষ্ট না করে ছাত্র-ছাত্রীদের শিক্ষার ভিত মজবুত করতে হবে–ঢাবি উপাচার্য

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৪৯৩ বার পড়া হয়েছে

দলাদলিতে সময় নষ্ট না করে ছাত্র-ছাত্রীদের
শিক্ষার ভিত মজবুত করতে হবে–ঢাবি উপাচার্য

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ১৮ জুলাই ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান দলদলিতে সময় নষ্ট না করে নিজেদের শিক্ষার ভিত মজবুত করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, মেধা, জ্ঞান, দক্ষতা, ব্যবহার ও আচার-আচরণের মাধ্যমে শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজের ও প্রতিষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করতে হবে।  ১৪ জুলাই ২০২৫ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস এম আলী আশরাফের সভাপতিত্বে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের ঐতিহ্যবাহী এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে বৈশ্বিক ও আন্ত:ব্যক্তিক যোগাযোগে দক্ষতা অর্জন, বিভিন্ন ভাষায় দক্ষতা অর্জনসহ উচ্চশিক্ষায় উৎকর্ষ সাধনের অনেক সুযোগ রয়েছে। এসব সুযোগের যথাযথ সদ্ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। পিতা-মাতা ও সমাজের প্রতি তাদের দায়বদ্ধ থাকতে হবে। তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ে প্রতিনিয়ত সেমিনার, সম্মেলন, কর্মশালা ও সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসব কার্যক্রম শিক্ষার্থীদের নেটওয়ার্ক বৃদ্ধি এবং জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট