1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
সরকারি খাস জমি লিজ নিতে চান? জেনে নিন আবেদন পদ্ধতি, সময় ও খরচ - আদালত বার্তা
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীদের রক্তচক্ষু যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, ককটেল বিস্ফোরণ, সরকারি স্থাপনা ভাঙচুর, পাহাড় কেটে রাস্তা বিচ্ছিন্ন, বিশেষ ক্ষমতা আইনে মামলা, ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০/৩০০ সন্ত্রাসী আসামী। বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর সময়ের সাথে সাথে প্রযুক্তির অগ্রগতি আমাদের জীবনকে যেমন সহজ করেছে, তেমনি অদৃশ্য এক অন্ধকার জালও বিস্তার করেছে। ১৯ বছরে বিচার: শাজনীন হত্যা মামলায় ৬ আসামির মধ্যে ফাঁসি কার্যকর মাত্র ১ জনের আসামী পক্ষে আইনজীবী ছাড়া বাংলাদেশের আইনে বর্ণিত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা যায় না। সাইবার সুরক্ষা আইনে মুক্তিযুদ্ধ ও জাতীয় সংগীত অবমাননাকারীদের দায়মুক্তি কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি রেকর্ড অব রাইট (খতিয়ান) ও মালিকানা স্বত্ব: হাই কোর্টের যুগান্তকারী দৃষ্টান্ত মেট্রো রেলের ভাড়ায় ২৫% ছাড়ের সিদ্ধান্ত, পাবেন যারা

সরকারি খাস জমি লিজ নিতে চান? জেনে নিন আবেদন পদ্ধতি, সময় ও খরচ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৬৬৮ বার পড়া হয়েছে

 

সরকারি খাস জমি লিজ নিতে চান? জেনে নিন আবেদন পদ্ধতি, সময় ও খরচ
নিউজ ডেস্ক আদালত বার্তা : ৯ আগস্ট ২০২৫

সরকারি খাস জমি লিজ নিতে আগ্রহীদের জন্য রয়েছে নির্দিষ্ট আবেদনপদ্ধতি, যাচাই-বাছাই প্রক্রিয়া এবং নির্ধারিত শর্তাবলি। তবে অনেকেই এই নিয়ম-কানুন না জানায় দালালচক্রের খপ্পরে পড়ে অর্থ ও সময় দুই-ই হারাচ্ছেন। ভূমি মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের তথ্য মতে, লিজ প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করলে নাগরিকরা স্বচ্ছ ও আইনি উপায়ে সরকারি খাস জমি ভোগ করতে পারেন।

খাস জমির মালিকানা ও লিজের যোগ্যতা

বাংলাদেশে যেসব জমি ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে রেজিস্ট্রিকৃত নয়, সেগুলোকে সাধারণত সরকারি খাস জমি বলা হয়। এসব জমির মালিক বাংলাদেশ সরকার। তবে সরকারের অনুমতি ও নির্দিষ্ট শর্তসাপেক্ষে বাংলাদেশি নাগরিকরা এসব জমি চুক্তিভিত্তিতে লিজ নিতে পারেন।

কোথায় ও কীভাবে আবেদন করবেন?

সরকারি খাস জমির জন্য লিজ পেতে হলে আবেদন করতে হবে সংশ্লিষ্ট উপজেলা ভূমি অফিসে। আবেদনপত্র যাচাই-বাছাই করবেন সহকারী কমিশনার (ভূমি)। যাচাইয়ে আবেদনকারী যোগ্য বিবেচিত হলে তার অনুকূলে জমি লিজের প্রস্তাব অনুমোদিত হয়। এরপর সরকার নির্ধারিত ফি জমা দিয়ে লিজ চুক্তিপত্র সম্পাদন করে জমি ভোগ করা যায়।

প্রয়োজনীয় কাগজপত্র

খাস জমি লিজ নিতে নিম্নোক্ত কাগজপত্র জমা দিতে হবে—

খাস জমি লিজের জন্য আবেদনপত্র

ভোটার আইডি কার্ড/জন্ম নিবন্ধনের অনুলিপি

ইউনিয়ন পরিষদ/পৌরসভা প্রদত্ত নাগরিক ও চারিত্রিক সনদ

সত্যায়িত পাসপোর্ট সাইজ ছবি

যে জমি লিজ নিতে চাওয়া হচ্ছে তার বিবরণ

কত টাকা খরচ হয়?

লিজের ফি নির্ভর করে জমির অবস্থান, প্রকৃতি ও ব্যবহারযোগ্যতার ওপর। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, খাস জমি লিজ পেতে সাধারণত খুব বেশি খরচ হয় না। খরচের হিসাব জমির পরিমাপ ও ব্যবহার অনুযায়ী নির্ধারিত হয়।

কত সময় লাগে?

আবেদনপত্র ও কাগজপত্র সঠিক থাকলে ২১ থেকে ৩০ দিনের মধ্যে লিজ প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। তবে কিছু ক্ষেত্রে সময় বাড়তে পারে, যা নির্ভর করে তদন্ত ও অনুমোদনের অগ্রগতির ওপর।

লিজের মেয়াদ কতদিন?

সরকারি খাস জমির লিজ সাধারণত ৩০ বছর থেকে ৯৯ বছর পর্যন্ত দেওয়া হয়। মেয়াদ শেষে লিজ নবায়নের সুযোগও থাকে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট