বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
Title :
আদালতে আইনজীবীর পোশাক: ঐতিহ্য, প্রতীক ও পেশাগত মর্যাদার প্রতিফলন বাংলাদেশের প্রথম নারী পাইলট রোকসানা: স্বপ্ন, সংগ্রাম ও এক মর্মান্তিক ইতিহাস প্রফেসর কাবেরী গায়েনকে ঘিরে বিতর্ক,অভিযোগ, প্রতিক্রিয়া ও সমসাময়িক প্রেক্ষাপট ৫ আগস্ট শেখ হাসিনার বক্তব্য ভারতের অবস্থান স্পষ্ট করলেন জয়সওয়াল বিদ্বেষমূলক কথা ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর গাজীপুরে ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য: অনিয়ম-অবহেলায় একযোগে বরখাস্ত ৪ কর্মকর্তা-কর্মচারী প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা আরও কার্যকর করতে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা সিস্টেম পরিচালনা করতে বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের সুবিধার্থে ডিএমপি’র বিশেষ নির্দেশনা ৩০ নভেম্বরের পর অকার্যকর হবে পুরোনো বিআইএন, নতুন নম্বর নেওয়ার নির্দেশ শান্তিরক্ষা মিশনে স্পেশাল প্লাটুন পাঠাতে কমিটি ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সমরাস্ত্র নেই: মার্কিন জেনারেল

সিইসির সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধি দল

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৪১২ বার পড়া হয়েছে

সিইসির সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধি দল
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ১৯ আগস্ট ২০২৫।

এ বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে একটি প্রকল্পের বিষয়ে আলোচনা হওয়ার কথা।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক শুরু হয়।

ছয় সদস্যের এ দলে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। অন্যরা হলেন- বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের- ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) সেবাস্টিয়ান রিগার-ব্রাউন, অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থা বিষয়ক টিম লিডার এনরিকো লোরেনজন; ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসির (ইপিডি) জ্যেষ্ঠ আন্তর্জাতিক পরামর্শক মাইকেল লিডাওয়ার, ইপিডির সিটিজেন ইলেকশন অবজারভার্স কম্পোনেন্ট প্রকল্প পরিচালক আনাস উইবাওয়া এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থা বিষয়ক প্রোগ্রাম ম্যানেজার তানজা নাডার।

কমিশন কর্মকর্তারা জানান, এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে একটি প্রকল্পের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তারা আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে প্রাথমিক প্রস্তুতি, নতুন প্রকল্পসহ বিভিন্ন পক্ষের সাথে ধারাবাহিক বৈঠক করছে।

এর আগে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আসতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট