1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
স্কুল-কলেজে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ - আদালত বার্তা
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
২৩ জুন ঘিরে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ। একুশ শতকের দক্ষতা অর্জন: আধুনিক সমাজে সফলতার চাবিকাঠি। লিখিত বার পরীক্ষায় সাফল্যের কৌশল আইনজীবী হতে চাইলে প্রস্তুতিতে আনুন কৌশলগত পরিবর্তন বাংলাদেশের আইন পেশার ভবিষ্যৎ: আদালতের বারান্দা থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রযুক্তি, প্রতিযোগিতা ও পরিবর্তনের নতুন বাস্তবতায় বাংলাদেশের আইন পেশা কি নতুন রূপ নিচ্ছে? শিশু রামিসা হত্যা: ফাঁসির ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট রক্তাক্ত মানুষ, নির্লিপ্ত সমাজ: কমলাপুরের ঘটনা মানবতার সংকটের আরেক নির্মম উদাহরণ ঢাকার ইতিহাসে নতুন দিগন্ত: নাজিমুদ্দিন রোডের খননে মিলল ৬০০ বছরের প্রাচীন দুর্গ, ইঙ্গিত আড়াই হাজার বছরের পুরোনো জনপদের রাজধানীর যানজট নিরসনে বড় উদ্যোগ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল সরানোর নির্দেশ বিচার বিভাগের পৃথক সচিবালয় ইস্যুতে আপিল শুনানি ১ সেপ্টেম্বর ৭ দিনেই বিচারকার্য সম্পন্নবাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার রায় বুধবার

স্কুল-কলেজে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৩৪৩ বার পড়া হয়েছে

 

স্কুল-কলেজে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ২০ আগস্ট ২০২৫। 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সকল স্কুল-কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্তের নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, উপজেলা ইনোভেশন, আইসিটি, যৌন নিপীড়নের বিষয়ে অভিযোগ গ্রহণের নিমিত্ত উপজেলা কমিটির মাসিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম স্কুল-কলেজে মাধ্যমিক পর্যায় মোবাইল ফোন নিষিদ্ধের বিষয়ে প্রস্তাব রাখেন। পরে সবাই উপস্থিত সকলে এ বিষয়ে মতামত দেন।

সভায় সভাপতির বক্তব্যে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন বলেন, সম্প্রতি আমাদের পার্শ্ববর্তী উপজেলা মহেশপুরে স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধের বিষয়ে নেওয়া হয়েছে। কয়েকদিন আগে উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। আজ সভায় সকলের মতামতের ভিত্তিতে এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে। মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্তের রেজুলেশন সকল স্কুল-কলেজে পাঠানো হবে। আমরা বিষয়টি নিয়ে উপজেলার সকল স্কুল-কলেজ পরিচালনা কমিটির সভাপতিদের সঙ্গে বৈঠক করব। এ বিষয়ে সকলে এগিয়ে আসলে স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করা সম্ভব হবে। 

এছাড়া সভায় জীবননগরে টানা বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার, মৌসুম কেন্দ্রিক নিদিষ্ট সারের সংকট সমাধানে ব্যবস্থা, বাল্যবিবাহ, ইভটিজিংসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস, জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, জীবননগর উপজেলা জামায়াতের সেক্রেটারি সাখাওয়াত হোসেন, জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, বিজিবি প্রতিনিধি মোস্তাফিজুর, জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক মো. রিপন হোসেন, সাংবাদিক আল আমীন মোল্লা, ওমর ফারুক প্রমুখ

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট