1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
হাইকোর্টে বিচার চলাকালে প্রাণ গেল আইনজীবীর - আদালত বার্তা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীদের রক্তচক্ষু যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, ককটেল বিস্ফোরণ, সরকারি স্থাপনা ভাঙচুর, পাহাড় কেটে রাস্তা বিচ্ছিন্ন, বিশেষ ক্ষমতা আইনে মামলা, ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০/৩০০ সন্ত্রাসী আসামী। বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর সময়ের সাথে সাথে প্রযুক্তির অগ্রগতি আমাদের জীবনকে যেমন সহজ করেছে, তেমনি অদৃশ্য এক অন্ধকার জালও বিস্তার করেছে। ১৯ বছরে বিচার: শাজনীন হত্যা মামলায় ৬ আসামির মধ্যে ফাঁসি কার্যকর মাত্র ১ জনের আসামী পক্ষে আইনজীবী ছাড়া বাংলাদেশের আইনে বর্ণিত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা যায় না। সাইবার সুরক্ষা আইনে মুক্তিযুদ্ধ ও জাতীয় সংগীত অবমাননাকারীদের দায়মুক্তি কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি রেকর্ড অব রাইট (খতিয়ান) ও মালিকানা স্বত্ব: হাই কোর্টের যুগান্তকারী দৃষ্টান্ত মেট্রো রেলের ভাড়ায় ২৫% ছাড়ের সিদ্ধান্ত, পাবেন যারা

হাইকোর্টে বিচার চলাকালে প্রাণ গেল আইনজীবীর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

 

হাইকোর্টে বিচার চলাকালে প্রাণ গেল আইনজীবীর

 নিউজ ডেস্ক আদালত বার্তাঃ২৫ আগস্ট, ২০২৫,

আইনজীবী মোহাম্মদ নুরুল আমিন মিয়া।

হাইকোর্টে এক মামলার শুনানির সময় হঠাৎ অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছেন সুপ্রিম কোর্টের খ্যাতনামা আইনজীবী মোহাম্মদ নুরুল আমিন মিয়া। সোমবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে হাইকোর্টের অ্যানেক্স ২৫ নম্বর বেঞ্চে এ ঘটনা ঘটে। আইনজীবী সরদার জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী আইনজীবীরা জানান, মামলার শুনানির সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নুরুল আমিন। পরে সহকর্মীরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নুরুল আমিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আদালতের আপিল ও হাইকোর্ট বিভাগের সকল বিচারকাজ দুপুরের পর স্থগিত রাখা হয়। মোহাম্মদ নুরুল আমিন মিয়া ১৯৯৫ সালে সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে সনদ পান এবং ২০০১ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট