বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
Title :
সেনাপ্রধানের সেন্ট মার্টিন সফর ঘিরে প্রশ্ন, গভীর সমুদ্রে যাওয়ার খবরের স্বাধীন যাচাই হয়নি চীনা কোম্পানির আনুষ্ঠানিক প্রস্তাব: তিন দশকের ফাইলবন্দি খানজাহান আলী বিমানবন্দর প্রকল্পে নতুন গতি ফ্রান্সের অস্থিরতা: গণতান্ত্রিক প্রতিবাদ কোথায় শেষ, নৈরাজ্য কোথায় শুরু? সৌরবিদ্যুৎ সুরক্ষায় কঠোর শাস্তির বিধান রেখে অধ্যাদেশ জারি: চুরি ও নাশকতায় কারাদণ্ড-অর্থদণ্ড আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলা: রাজসাক্ষী হওয়ায় ক্ষমা পেয়ে কারামুক্ত সাবেক এসআই আবজালুল স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইসির সময়সূচি জারি নতুন ভোটার অন্তর্ভুক্তি ও এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত জাজমেন্ট লেখার মূল ভিত্তি: ফ্যাক্ট, ল’ ও জুডিশিয়াল এথিকস। চূড়ান্তভাবে প্রকাশিত খতিয়ানের ভুল সংশোধন সংক্রান্ত সরকারি নির্দেশনা ও কার্য পদ্ধতি  ইনানীতে কাঠের রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: শিশুসহ ৬ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, দগ্ধ ৫ আদালতের দায়িত্ব পালনকালে আইনজীবীর সঙ্গে দুর্ব্যবহার আদালত অবমাননার শামিল: এলাহাবাদ হাইকোর্ট

টাকার লোভ এমন এক ভয়ংকর নে’শা, যা মানুষকে প’শুর চেয়েও নিচে নামিয়ে দেয়।

  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৬৬৬ বার পড়া হয়েছে

টাকার লোভ এমন এক ভয়ংকর নে’শা, যা মানুষকে প’শুর চেয়েও নিচে নামিয়ে দেয়।

এডভোকেট মোহাম্মদ এনামুল হক, সম্পাদক, আদালত বার্তাঃ৩০ আগষ্ট ২০২৫

আজকের সমাজে টাকার ক্ষমতা যেন সব কিছুকে হার মানিয়েছে। আগে মানুষ টাকার পিছনে ছুটতো জীবনের প্রয়োজন মেটানোর জন্য, আর এখন ছুটছে টাকার দাস হয়ে। টাকার জন্য মানুষ আজকাল নিজের বিবেককেও বিসর্জন দিচ্ছে। যে সমাজে একসময় মানবতা, ভালোবাসা আর সম্পর্ক ছিল অমূল্য সম্পদ, সেই সমাজে এখন টাকার জন্য ভাই ভাইকে হ*ত্যা করছে, বন্ধু বন্ধুকে বিশ্বা’সঘা’তক’তা করছে, আর সন্তান বাবা-মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে।

টাকার লোভ এমন এক ভয়ংকর নে’শা, যা মানুষকে প’শুর চেয়েও নিচে নামিয়ে দেয়। চুরি, ডাকাতি, দুর্নীতি, খুন—সবকিছুই আজ টাকার কারণে ঘটছে। টাকার জন্য মানুষ আজ ধর্ম ভুলে যাচ্ছে, নীতি-নৈতিকতা ত্যাগ করছে, এমনকি নিজের আত্মাকে বিক্রি করতেও পিছপা হচ্ছে না। টাকার লোভ যেন এক অন্ধকার গহ্বর, যেখানে একবার পড়লে আর ফিরে আসা যায় না।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, টাকার জন্য মানুষ শুধু অন্যকে কষ্ট দিচ্ছে না, বরং নিজের পরিবার, সম্পর্ক, এমনকি নিজের সুখ-শান্তিকেও ধ্বং’স করছে। টাকা জীবনের প্রয়োজন মেটায় বটে, কিন্তু আজকাল মানুষ টাকাকে জীবনের একমাত্র লক্ষ্য বানিয়ে ফেলেছে। আর সেই লক্ষ্যই মানুষকে দানব বানিয়ে দিচ্ছে।

অতএব, আমাদের মনে রাখা উচিত—টাকা কখনোই শেষ লক্ষ্য হতে পারে না। টাকার জন্য যদি মানুষ তার মানবতাকে বিসর্জন দেয়, তবে সে মানুষ নয়, এক ভয়ংকর দানব ছাড়া আর কিছুই নয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট