মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
Title :
বিদ্বেষমূলক কথা ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর গাজীপুরে ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য: অনিয়ম-অবহেলায় একযোগে বরখাস্ত ৪ কর্মকর্তা-কর্মচারী প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা আরও কার্যকর করতে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা সিস্টেম পরিচালনা করতে বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের সুবিধার্থে ডিএমপি’র বিশেষ নির্দেশনা ৩০ নভেম্বরের পর অকার্যকর হবে পুরোনো বিআইএন, নতুন নম্বর নেওয়ার নির্দেশ শান্তিরক্ষা মিশনে স্পেশাল প্লাটুন পাঠাতে কমিটি ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সমরাস্ত্র নেই: মার্কিন জেনারেল আদালত বার্তা বিশেষ প্রতিবেদন  নাইজেরিয়ায় “Barrister” উপাধি নিষিদ্ধ পেশাগত শৃঙ্খলা নাকি আইনগত সংস্কার? স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নিয়োগ নিয়ে বিতর্ক: বঞ্চিত আইনজীবীদের বিক্ষোভ, স্বচ্ছতার দাবি কক্সবাজার পর্যন্ত বর্ধিত হচ্ছে মহানগর এক্সপ্রেস

৩ দাবিতে শুক্রবার সর্বদলীয় সংহতি সমাবেশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮৯ বার পড়া হয়েছে

৩ দাবিতে শুক্রবার সর্বদলীয় সংহতি সমাবেশ

 নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ০৪ সেপ্টেম্বর ২০২৫

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সর্বদলীয় সংহতি সমাবেশের ঘোষণা দিয়েছে গণ অধিকার পরিষদের। আগামী ৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় শাহবাগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানায় গণঅধিকার পরিষদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার (২৯ আগস্ট) গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় আল রাজি কমপ্লেক্সের সামনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সংবাদ সম্মেলন করার সময় শান্তিপূর্ণ সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর বর্বরোচিতভাবে হামলা করা হয়। সেই সঙ্গে দলীয় কার্যালয়ে ঢুকে চেয়ার টেবিল ভাঙচুর করা হয়। এই ঘটনায় শতাধিক নেতাকর্মী আহত হয়, অনেকের অবস্থা গুরুতর।

সরকারের পক্ষ থেকে বিচারের আশ্বাস দিলেও হামলাকারীদের ভিডিও ফুটেজ থাকার পরেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় গণঅধিকার পরিষদ উদ্বেগ প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর জুলাই গণঅভ্যুত্থানে সামনের সারির যোদ্ধা হিসেবে অবদান রেখেছেন। জুলাই অভ্যুত্থানের পরও তার মতো নেতার ওপর এমন নির্মম হামলা চালানো হয়েছে, যা ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের ইঙ্গিত দেয়। এটি কেবল গণঅধিকার পরিষদের ওপর নয়, বরং সমগ্র জাতির গণতান্ত্রিক অধিকারের ওপর হামলা। গণঅধিকার পরিষদ মনে করে এই হামলার পেছনে আওয়ামী লীগের দোসর বাহিনী এবং জাতীয় পার্টির ষড়যন্ত্র রয়েছে, যা নয়া বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে ধ্বংস করার চক্রান্ত।

এতে বলা হয়, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আগামীকাল (৫ সেপ্টেম্বর) বিকাল ৩টায় শাহবাগে সর্বদলীয় সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে। গণঅধিকার পরিষদের সব নেতাকর্মী, সমর্থক এবং গণতন্ত্রকামী জনগণকে সর্বদলীয় সংহতি সমাবেশে অংশগ্রহণ করে সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ জানানোর জন্য আহ্বান জানানো হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট