1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
বান্দরবান সীমান্তে রেড অ্যালার্ট জারি। - আদালত বার্তা
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
২৩ জুন ঘিরে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ। একুশ শতকের দক্ষতা অর্জন: আধুনিক সমাজে সফলতার চাবিকাঠি। লিখিত বার পরীক্ষায় সাফল্যের কৌশল আইনজীবী হতে চাইলে প্রস্তুতিতে আনুন কৌশলগত পরিবর্তন বাংলাদেশের আইন পেশার ভবিষ্যৎ: আদালতের বারান্দা থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রযুক্তি, প্রতিযোগিতা ও পরিবর্তনের নতুন বাস্তবতায় বাংলাদেশের আইন পেশা কি নতুন রূপ নিচ্ছে? শিশু রামিসা হত্যা: ফাঁসির ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট রক্তাক্ত মানুষ, নির্লিপ্ত সমাজ: কমলাপুরের ঘটনা মানবতার সংকটের আরেক নির্মম উদাহরণ ঢাকার ইতিহাসে নতুন দিগন্ত: নাজিমুদ্দিন রোডের খননে মিলল ৬০০ বছরের প্রাচীন দুর্গ, ইঙ্গিত আড়াই হাজার বছরের পুরোনো জনপদের রাজধানীর যানজট নিরসনে বড় উদ্যোগ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল সরানোর নির্দেশ বিচার বিভাগের পৃথক সচিবালয় ইস্যুতে আপিল শুনানি ১ সেপ্টেম্বর ৭ দিনেই বিচারকার্য সম্পন্নবাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার রায় বুধবার

বান্দরবান সীমান্তে রেড অ্যালার্ট জারি।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

বান্দরবান সীমান্তে রেড অ্যালার্ট জারি।
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ২ অক্টোবর ২০২৫

বান্দরবানের ঘুমধুম সীমান্তে চোরাচালান ও নিরাপত্তার স্বার্থে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল থেকে এ রেড অ্যালার্ট কার্যকর হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সশস্ত্র যুদ্ধ চলমান। এতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের অধিকাংশ এলাকা স্বাধীনতাকামী আরাকান আর্মিরা দখলে নিয়েছে। এনিয়ে দেশটির আইনশৃঙ্খলা অবনতির পাশাপাশি এ সংগঠনটি বাংলাদেশে মাদক ও বিভিন্ন প্রকার চোরাচালানে কাজ করছে বলে অভিযোগ রয়েছে। এদের উগ্রতার কারণে বাংলাদেশ সীমান্তবর্তী ঘুমধুম এলাকায় আইনশৃঙ্খলা অবনতি দেখা দিলে রেড অ্যালার্ট জারি করা হয়।

বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি জানান, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা অবনতির শঙ্কা দেখা দিলে প্রায় এ ধরনের সতর্ক অবস্থা নেওয়া হয়। কয়েকদিন ধরে এ অবস্থানে রয়েছে সীমান্তরক্ষা বাহিনী। তবে এ বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট