বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
Title :
এক বছরে ২৫ লাখে মামলা কমানোর চেষ্টা সরকারের: আইনমন্ত্রী আলোচনায় হাসিনার দেশে ফেরা চলছে নানা গুঞ্জন স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি  সাংবাদিকতার পেশায় আইনি জ্ঞান ও পেশাগত দায়বদ্ধতা: সত্য অনুসন্ধানের অপরিহার্য ভিত্তি এমপি নজরুল ইসলামের আপত্তিকর ভিডিও নিয়ে, অবশেষে যে সিদ্ধান্ত নিলো জামায়াত আইনজীবীদের দায়বদ্ধতা নিয়ে প্রধান বিচারপতির কঠোর উদ্বেগ বিচারকের সই-সিল জাল : আইনজীবীসহ তিনজনের বিরুদ্ধে মামলা স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: তারেক রহমান আয়কর নিরীক্ষায় পড়লে কী করবেন? ১০ প্রশ্নের উত্তর সংস্কৃতি কি নিরপেক্ষ থাকতে পারে—নাকি অনিবার্যভাবে মতাদর্শের বাহন?

আজ থেকে সুপ্রিম কোর্টের এজলাসে প্রবেশাধিকার সীমিত

  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪১ বার পড়া হয়েছে

আজ থেকে সুপ্রিম কোর্টের এজলাসে প্রবেশাধিকার সীমিত
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ১৫ ডিসেম্বর ২০২৫।

আজ (১৫ ডিসেম্বর) থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কোর্ট রুমে আইনজীবী ছাড়া কোনো বিচারপ্রার্থী বা অপ্রত্যাশিত ব্যক্তির প্রবেশাধিকার নিয়ন্ত্রিত থাকবে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিরাপত্তা এবং শান্তিপূর্ণ বিচার কার্য নিশ্চিত করতে।

প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রধান বিচারপতি, উভয় বিভাগের বিচারপতি, মামলা পরিচালনায় নিযুক্ত আইনজীবীসহ সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য।

সাম্প্রতিক সময়ে দেখা গেছে, আদালতে আগত কিছু বিচারপ্রার্থী, মামলাসংশ্লিষ্ট ব্যক্তি এবং অপ্রত্যাশিত ব্যক্তি এজলাসে প্রবেশ করছেন। এতে আদালতের নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশ এবং বিচারকাজ পরিচালনায় সমস্যা তৈরি হচ্ছে। বিচারপতি, আইনজীবী ও কর্মকর্তা-কর্মচারীর নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে।

নিরাপত্তার কারণে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কোর্ট রুমে প্রবেশাধিকার আইনজীবী ছাড়া সীমিত ও নিয়ন্ত্রিত হবে। একই সঙ্গে আদালত প্রাঙ্গণে যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, বৈধ বা অবৈধ অস্ত্র, মারণাস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য বহন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এই নির্দেশ আজ থেকে কার্যকর হবে এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আদালত আইনজীবী, সহকারী, কর্মকর্তা-কর্মচারী ও বিচারপ্রার্থীদের সচেতন থাকারও নির্দেশ দিয়েছে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews