1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
অবকাশ শেষে খুলেছে সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতির প্রথম কার্যদিবস - আদালত বার্তা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১ বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন দিগন্তের প্রত্যাশা শূন্যরেখায় মানুষ: পরিচয়হীনতার নির্মম বাস্তবতা ছিনতাইয়ের আতঙ্কে রাজধানী: বাড়ছে অপরাধ, ঝুঁকিতে নগরজীবন সিভিল জজ নিয়োগে ৫ বছরের ওকালতির অভিজ্ঞতা বাধ্যতামূলক করার দাবি জুডিসিয়াল সার্ভিস কমিশনে রাজশাহী বারের আবেদন কাজী নিয়োগে ৩ সদস্যের প্যানেল থেকে সিদ্ধান্তে গড়িমসি বেআইনি—হাইকোর্টের পর্যবেক্ষণ আবেগ নয়, আইনের পথে: মামলা করার আগে পরামর্শ নেওয়ার গুরুত্ব বাড়ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘চীন-বাংলাদেশ ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন’ উদ্বোধন: সমুদ্র গবেষণায় নতুন দিগন্ত বিয়ে করে অপরাধ করেননি নাসির-তামিমা: খালাসের রায়, আপিলের ঘোষণা বাদীপক্ষের। বাংলাদেশের বিচার ব্যবস্থায় আজ একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে নাসির-তামিমা-রাকিব মামলায় বিচারের রায় আজ।

অবকাশ শেষে খুলেছে সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতির প্রথম কার্যদিবস

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২৫১ বার পড়া হয়েছে

অবকাশ শেষে খুলেছে সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতির প্রথম কার্যদিবস
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ৪ জানুয়ারি, ২০২৬

অবকাশকালীন ছুটি শেষে নতুন বছরে আজ রোববার (৪ জানুয়ারি) থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে।

গত ডিসেম্বরের নির্ধারিত ছুটি শেষে আজই প্রথম সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

দিনের শুরুতে সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগের ১ নম্বর এজলাসকক্ষে প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। নবনিযুক্ত প্রধান বিচারপতিকে বরণ করে নিতে সুপ্রিম কোর্ট অঙ্গনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

গত ২৮ ডিসেম্বর দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। অবকাশকালীন ছুটির কারণে আজই হতে যাচ্ছে প্রধান বিচারপতি হিসেবে এজলাসে তাঁর প্রথম কার্যদিবস।

এদিকে হাইকোর্টে নিয়মিত বিচারকাজ পরিচালনার জন্য ৬৬ বেঞ্চ পুনর্গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। বৃহস্পতিবার তিনি এসব বেঞ্চ পুনর্গঠন করেন। পরে এ সংক্রান্ত আদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এতে বলা হয়, রবিবার সকাল সাড়ে ১০টা থেকে হাই কোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য এসব বেঞ্চ গঠন করা হলো। দ্বৈত ও একক হিসাবে সমান ৩৩টি করে বেঞ্চ রাখা হয়েছে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট