শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
Title :
আগামীকাল ২৫ অক্টোবর ২০২৬ সুপ্রিম কোর্টের অনুষ্ঠানে বিচারপতি-আইনজীবীদের জন্য বিশেষ নির্দেশনা কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার নিজ ফ্ল্যাটে গলা ও শরীরে ধারালো অস্ত্রের আঘাত, রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত দীর্ঘ অবকাশ শেষে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু ২৫ অক্টোবর বিজ্ঞ আইনজীবীদের জন্য শনিবার খোলা থাকবে অ্যাটর্নি-জেনারেলের কার্যালয় পাহাড়ের সৌন্দর্যের আড়ালে নিরাপত্তার নেপথ্য প্রহরা বর্ডার পার হওয়ার আগে অবশ্যই পোর্ট ট্যাক্স ও ভ্রমণ কর সঙ্গে রাখবেন সেনাপ্রধানের সেন্ট মার্টিন সফর ঘিরে প্রশ্ন, গভীর সমুদ্রে যাওয়ার খবরের স্বাধীন যাচাই হয়নি চীনা কোম্পানির আনুষ্ঠানিক প্রস্তাব: তিন দশকের ফাইলবন্দি খানজাহান আলী বিমানবন্দর প্রকল্পে নতুন গতি ফ্রান্সের অস্থিরতা: গণতান্ত্রিক প্রতিবাদ কোথায় শেষ, নৈরাজ্য কোথায় শুরু? সৌরবিদ্যুৎ সুরক্ষায় কঠোর শাস্তির বিধান রেখে অধ্যাদেশ জারি: চুরি ও নাশকতায় কারাদণ্ড-অর্থদণ্ড আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলা: রাজসাক্ষী হওয়ায় ক্ষমা পেয়ে কারামুক্ত সাবেক এসআই আবজালুল

অধস্তন আদালত মনিটরিংয়ে দায়িত্ব পেলেন ১৩ বিচারপতি

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ৩০১ বার পড়া হয়েছে

অধস্তন আদালত মনিটরিংয়ে দায়িত্ব পেলেন ১৩ বিচারপতি
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ২ মে, ২০২৬
দেশের আটটি বিভাগের অধস্তন (নিম্ন) আদালতসমূহের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য ১৩টি পৃথক মনিটরিং কমিটি পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি। সম্প্রতি সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্যমতে, প্রধান বিচারপতি দেশের আটটি বিভাগের জন্য হাইকোর্ট বিভাগের একজন করে বিচারপতিকে প্রধান করে মোট ১৩টি ‘মনিটরিং কমিটি ফর সাবর্ডিনেট কোর্টস’ গঠন করেছেন। এই কমিটিগুলো সংশ্লিষ্ট জেলাগুলোর বিচারিক কার্যক্রম, মামলার জট নিরসন এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করবে। প্রতিটি কমিটিকে সাচিবিক সহায়তা প্রদানের জন্য একজন করে বিচার বিভাগীয় কর্মকর্তাকেও (জুডিশিয়াল অফিসার) দায়িত্ব দেওয়া হয়েছে।
কোন বিভাগে কোন বিচারপতি দায়িত্বে (বিস্তারিত তালিকা)
দেশের ৬৪টি জেলাকে ১৩টি অঞ্চলে ভাগ করে দায়িত্ব বন্টন করা হয়েছে:
ঢাকা-১ বিভাগ: (ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী ও টাঙ্গাইল) – বিচারপতি জে বি এম হাসান।
ঢাকা-২ বিভাগ: (কিশোরগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর) – বিচারপতি ফাতেমা নজীব।
চট্টগ্রাম-১ বিভাগ: (চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি) – বিচারপতি এস এম কুদ্দুস জামান।
চট্টগ্রাম-২ বিভাগ: (নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর) – বিচারপতি আহমেদ সোহেল।
রাজশাহী-১ বিভাগ: (রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর) – বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর।
রাজশাহী-২ বিভাগ: (বগুড়া, জয়পুরহাট, পাবনা ও সিরাজগঞ্জ) – বিচারপতি মো. হাবিবুল গনি।
খুলনা-১ বিভাগ: (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর ও নড়াইল) – বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া।
খুলনা-২ বিভাগ: (কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা) – বিচারপতি মো. জাফর আহমেদ।
বরিশাল বিভাগ: (পুরো বিভাগ) – বিচারপতি শেখ মো. জাকির হোসেন।
ময়মনসিংহ বিভাগ: (ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা) – বিচারপতি রাজিক আল জলিল।
সিলেট বিভাগ: (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ) – বিচারপতি মো. আতাবুল্লাহ।
রংপুর-১ বিভাগ: (রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাট) – বিচারপতি শশাঙ্ক শেখর সরকার।
রংপুর-২ বিভাগ: (দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী) – বিচারপতি কে এম হাফিজুল আলম।
অধস্তন আদালত মনিটরিংয়ের এই প্রক্রিয়াটি ২০২২ সালের ২৭ জানুয়ারি শুরু হয়েছিল, যখন তৎকালীন প্রধান বিচারপতি ৮ জন বিচারপতিকে দায়িত্ব দিয়েছিলেন। পরবর্তীতে কাজের পরিধি বিবেচনায় ২০২৩ সালের অক্টোবরে এই সংখ্যা বাড়িয়ে ১৩ জন করা হয়। গত বছরের এপ্রিলে কমিটি পুনর্গঠনের পর বর্তমান বিচারিক বাস্তবতায় প্রধান বিচারপতি আবারও এই মনিটরিং কমিটিগুলো পুনর্গঠন করলেন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট