বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
Title :
ক্ষমতা বদলায়, প্রতিষ্ঠান টিকে থাকে:  ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠানই রাষ্ট্রের রক্ষাকবচ। তথ্য গোপন করে একাধিক রিট: আইনজীবী ও রিটকারীকে ১০ লাখ টাকা জরিমানা প্রধান বিচারপতির সাথে সুপ্রিম কোর্ট বার সভাপতির বাদানুবাদ: এজলাস ছাড়লেন আপিল বিভাগের বিচারপতিরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার দেওয়ানি মামলায় আরজি সংশোধন: আইনি সুযোগ, সীমাবদ্ধতা এবং উচ্চ আদালতের নজির ভিডিও কলে স্বজনদের সঙ্গে ১০ মিনিট কথা বলতে পারবেন কারাবন্দিরা কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের অগ্রিম হোটেল বুকিংয়ের পরামর্শ: উপ-হাইকমিশনের বিশেষ নির্দেশনা বিচারকদের আবাসন ও নিরাপত্তা নিশ্চিতে ৬৪ জেলা ও ৮ মহানগরে আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি সতর্কবার্তা ‘গ্যারান্টিযুক্ত ভিসা’ ও ‘দ্রুত প্রসেসিং’-এর নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

কিশোরগঞ্জে জামান খুনের মামলায় খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে জামান খুনের মামলায় খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

নিউজ ডেস্ক আদালত বার্তা : ২৩ জুন ২০২৬
২০০৭ সালে কিশোরগঞ্জের করিমগঞ্জের দেওপুর এলাকায় বরজু মিয়ার ছেলে জামান হত্যা মামলায় বিচারিক আদালতে খালাস পাওয়া আট আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে বিচারিক আদালতের দেওয়া খালাসের রায় কেন বাতিল করা হবে না– তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে।

মঙ্গলবার জামানের বোন হাওয়া আক্তারের করা রিভিশনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ এ আদেশ দেন। 
আইনজীবী জানান, কিশোরগঞ্জের করিমগঞ্জের দেওপুর এলাকায় বরজু মিয়ার ছেলে জামান ২০০৭ সালের ২৩ নভেম্বর জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে খুন হন। পরদিন বরজু মিয়া থানায় মামলা করে।
২০১১ সালের ২২ ফেব্রুয়ারি আট জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। বিচার শেষে ২০২৫ সালের ৩ জুন অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক সাবরিনা আলী সব আসামিকে খালাস করে রায় দেন। 
পরে জামানের বোন ও মামলার সাক্ষী হাওয়া আক্তার নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন করেন। আদালত রুল জারি করে আসামিদের আত্মসমর্পণ করতে নির্দেশ দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট