শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
Title :
কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার নিজ ফ্ল্যাটে গলা ও শরীরে ধারালো অস্ত্রের আঘাত, রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত দীর্ঘ অবকাশ শেষে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু ২৫ অক্টোবর বিজ্ঞ আইনজীবীদের জন্য শনিবার খোলা থাকবে অ্যাটর্নি-জেনারেলের কার্যালয় পাহাড়ের সৌন্দর্যের আড়ালে নিরাপত্তার নেপথ্য প্রহরা বর্ডার পার হওয়ার আগে অবশ্যই পোর্ট ট্যাক্স ও ভ্রমণ কর সঙ্গে রাখবেন সেনাপ্রধানের সেন্ট মার্টিন সফর ঘিরে প্রশ্ন, গভীর সমুদ্রে যাওয়ার খবরের স্বাধীন যাচাই হয়নি চীনা কোম্পানির আনুষ্ঠানিক প্রস্তাব: তিন দশকের ফাইলবন্দি খানজাহান আলী বিমানবন্দর প্রকল্পে নতুন গতি ফ্রান্সের অস্থিরতা: গণতান্ত্রিক প্রতিবাদ কোথায় শেষ, নৈরাজ্য কোথায় শুরু? সৌরবিদ্যুৎ সুরক্ষায় কঠোর শাস্তির বিধান রেখে অধ্যাদেশ জারি: চুরি ও নাশকতায় কারাদণ্ড-অর্থদণ্ড আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলা: রাজসাক্ষী হওয়ায় ক্ষমা পেয়ে কারামুক্ত সাবেক এসআই আবজালুল স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইসির সময়সূচি জারি নতুন ভোটার অন্তর্ভুক্তি ও এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

বাংলাদেশ ইমিগ্রেশন লইয়ার্স এসোসিয়েশন (BILA)-এর ট্রাস্ট বোর্ড গঠন, নিবন্ধন অনুমোদন

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ২২৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইমিগ্রেশন লইয়ার্স এসোসিয়েশন (BILA)-এর ট্রাস্ট বোর্ড গঠন, নিবন্ধন অনুমোদন
নিজস্ব প্রতিবেদক | আদালত বার্তা
ঢাকা, ২৭ জুন ২০২৬
বাংলাদেশ ইমিগ্রেশন লইয়ার্স এসোসিয়েশন (Bangladesh Immigration Lawyers Association-BILA)-এর ট্রাস্ট বোর্ড আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে এবং গত ২৫ জুন ২০২৬ তারিখে সংগঠনটির ট্রাস্ট নিবন্ধন অনুমোদিত হয়েছে।
২০০২ সাল থেকে আইন, অভিবাসন (ইমিগ্রেশন), মাইগ্রেশন, মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনি সহায়তা বিষয়ক কার্যক্রম পরিচালনা করে আসা BILA দেশের আইনজীবী, ব্যারিস্টার, ইমিগ্রেশন কনসালট্যান্ট ও সংশ্লিষ্ট পেশাজীবীদের একটি অরাজনৈতিক, অলাভজনক এবং পেশাভিত্তিক সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। সংগঠনটি অভিবাসন আইন বিষয়ে গবেষণা, পেশাগত দক্ষতা উন্নয়ন, আইনি সচেতনতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে ভূমিকা রেখে আসছে।
নবগঠিত ট্রাস্ট বোর্ড ও কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, মানবাধিকার কর্মী এবং জাতিসংঘের এনজিও প্রতিনিধি অ্যাডভোকেট মহিউদ্দিন জুয়েল। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আলম খান।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও লেখক অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান, অ্যাডভোকেট মো. মঞ্জুরুল করিম এবং অ্যাডভোকেট হেলাল উদ্দিন।
সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, ট্রাস্ট নিবন্ধনের মাধ্যমে BILA-এর প্রাতিষ্ঠানিক কার্যক্রম আরও গতিশীল হবে। ভবিষ্যতে অভিবাসন আইন, আন্তর্জাতিক শ্রমবাজার, শরণার্থী আইন, মানবাধিকার সুরক্ষা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন আইনি সহায়তা প্রদানে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা পালন করবে। পাশাপাশি অভিবাসন ও মাইগ্রেশন-সংক্রান্ত আইনগত সেবা, গবেষণা, প্রশিক্ষণ, সেমিনার এবং জনসচেতনতামূলক কার্যক্রমও সম্প্রসারণ করা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, ট্রাস্ট বোর্ড গঠন ও নিবন্ধন অনুমোদনের মধ্য দিয়ে বাংলাদেশে ইমিগ্রেশন আইন ও মাইগ্রেশন খাতে পেশাজীবীদের জন্য একটি আরও শক্তিশালী ও সুসংগঠিত প্ল্যাটফর্ম হিসেবে BILA-এর কার্যক্রম নতুন মাত্রা লাভ করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট