বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
Title :
এক বছরে ২৫ লাখে মামলা কমানোর চেষ্টা সরকারের: আইনমন্ত্রী আলোচনায় হাসিনার দেশে ফেরা চলছে নানা গুঞ্জন স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি  সাংবাদিকতার পেশায় আইনি জ্ঞান ও পেশাগত দায়বদ্ধতা: সত্য অনুসন্ধানের অপরিহার্য ভিত্তি এমপি নজরুল ইসলামের আপত্তিকর ভিডিও নিয়ে, অবশেষে যে সিদ্ধান্ত নিলো জামায়াত আইনজীবীদের দায়বদ্ধতা নিয়ে প্রধান বিচারপতির কঠোর উদ্বেগ বিচারকের সই-সিল জাল : আইনজীবীসহ তিনজনের বিরুদ্ধে মামলা স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: তারেক রহমান আয়কর নিরীক্ষায় পড়লে কী করবেন? ১০ প্রশ্নের উত্তর সংস্কৃতি কি নিরপেক্ষ থাকতে পারে—নাকি অনিবার্যভাবে মতাদর্শের বাহন?

এক বছরে ২৫ লাখে মামলা কমানোর চেষ্টা সরকারের: আইনমন্ত্রী

  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

এক বছরে ২৫ লাখে মামলা কমানোর চেষ্টা সরকারের: আইনমন্ত্রী
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ২২ জুলাই ২০২৬
মামলার জট সাড়ে চার মিলিয়ন (৪৫ লাখ) থেকে কমিয়ে আগামী এক বছরের মধ্যে দুই মিলিয়নে (২০ লাখ) আনার আশা প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (২১ জুলাই) ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
মো. আসাদুজ্জামান বলেন, এ প্রক্রিয়ার মাধ্যমে মামলার চাপ কমে আসবে। আরও উদ্যোগ নেয়া গেলে এ সংখ্যা আরও কমানো সম্ভব হবে। এতে আদালতে প্রতিদিন নতুন করে যে মামলার স্তূপ তৈরি হচ্ছে, সেটিও কমে আসবে।
তিনি বলেন, আদালতগুলোকে অনুরোধ করবো, বিচার প্রক্রিয়ার প্রাথমিক পর্যায়ে যখন দেখবেন কোনো মামলা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব, তখন দুই পক্ষের আইনজীবী অথবা জেলা লিগ্যাল এইডের আওতায় থাকা মিডিয়েটরের কাছে বিষয়টি পাঠানো যেতে পারে।
আইনমন্ত্রী বলেন, পোস্ট ফাইলিং মামলাগুলোও যদি মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তি করা যায়, বিশেষ করে তফসিলভুক্ত আইনগুলোর ক্ষেত্রে, তাহলে আমরা বিশ্বাস করি আগামী এক বছরের মধ্যে সাড়ে চার মিলিয়ন পেন্ডিং মামলা দুই মিলিয়নে নামিয়ে আনা সম্ভব হবে। এটি করতে পারলে বিচার বিভাগের জন্য একটি আশার আলো তৈরি হবে।
তিনি আরও বলেন, এর মাধ্যমে একদিকে ন্যায়বিচার নিশ্চিত হবে, অন্যদিকে মানুষের হয়রানি কমবে। মামলায় জড়িয়ে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া মানুষও উপকৃত হবেন।
আইনমন্ত্রী গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে মধ্যস্থতার এ প্রক্রিয়া জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। জনগণের জানা দরকার, সরকার সরকারি অর্থে মানুষকে শুধু মামলা-মোকদ্দমা থেকে দূরে রাখতে চাচ্ছে না, বরং অসহায়, দরিদ্র ও মেহনতি মানুষের জন্য আইনজীবী নিয়োগ করে তাদের পাশে দাঁড়াচ্ছে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করছে।
তিনি এ উদ্যোগটি জনস্বার্থ ও জনকল্যাণে আরও কার্যকর করতে প্রচারের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেয়ার আহবান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews