শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
Title :
কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার নিজ ফ্ল্যাটে গলা ও শরীরে ধারালো অস্ত্রের আঘাত, রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত দীর্ঘ অবকাশ শেষে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু ২৫ অক্টোবর বিজ্ঞ আইনজীবীদের জন্য শনিবার খোলা থাকবে অ্যাটর্নি-জেনারেলের কার্যালয় পাহাড়ের সৌন্দর্যের আড়ালে নিরাপত্তার নেপথ্য প্রহরা বর্ডার পার হওয়ার আগে অবশ্যই পোর্ট ট্যাক্স ও ভ্রমণ কর সঙ্গে রাখবেন সেনাপ্রধানের সেন্ট মার্টিন সফর ঘিরে প্রশ্ন, গভীর সমুদ্রে যাওয়ার খবরের স্বাধীন যাচাই হয়নি চীনা কোম্পানির আনুষ্ঠানিক প্রস্তাব: তিন দশকের ফাইলবন্দি খানজাহান আলী বিমানবন্দর প্রকল্পে নতুন গতি ফ্রান্সের অস্থিরতা: গণতান্ত্রিক প্রতিবাদ কোথায় শেষ, নৈরাজ্য কোথায় শুরু? সৌরবিদ্যুৎ সুরক্ষায় কঠোর শাস্তির বিধান রেখে অধ্যাদেশ জারি: চুরি ও নাশকতায় কারাদণ্ড-অর্থদণ্ড আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলা: রাজসাক্ষী হওয়ায় ক্ষমা পেয়ে কারামুক্ত সাবেক এসআই আবজালুল স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইসির সময়সূচি জারি নতুন ভোটার অন্তর্ভুক্তি ও এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে আর যাই হোক বিচারের রায় ঘোষণা করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে আর যাই হোক বিচারের রায় ঘোষণা করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ২৯ আগস্ট ২০২৬ 

শনিবার (২৯ আগস্ট) সকালে এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে এআই গভর্নেন্স সামার স্কুল উদ্বোধন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, ‘বিভিন্ন কাজে এআই ব্যবহার খুব দরকার। এক্ষেত্রে যথাযথভাবে এআই ব্যবহার করার ক্ষেত্রে এ বিষয়ে যথাযথ প্রশিক্ষণ ও শিক্ষা সবচেয়ে বেশি দরকার। ভেরিফাই না করে এআই ব্যবহারটা অনেক ঝুঁকিপূর্ণ হতে পারে।’

তিনি আরও বলেন, ‘এআইয়ের কারণে চাকরি হারা হয়ে অনেক মানুষ বেকার হয়ে যাচ্ছে, সেটিও একটি নেতিবাচক দিক। এআই ব্যবহার করতে গিয়ে মানুষের মৌলিক অধিকার যেন ক্ষুণ্ন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন যান্ত্রিক জীবন নিয়ে মানুষ এত ব্যস্ত যে, সামাজিক সম্পর্ক ও পারস্পরিক যোগাযোগ কমে গিয়েছে। সে কারণে এআইয়ের ক্ষতিকর দিক বিবেচনায় রাখতে হবে।’

কাজকে আরও সুন্দর করার জন্য এআই ব্যবহার করা যাবে উল্লেখ করে জুবায়ের রহমান বলেন, ‘তবে এআই দিয়ে আর যাই হোক, বিচারের রায় ঘোষণা করা যাবে না। এটি হবে অনৈতিক। ফ্যাক্ট এবং আইনের সঙ্গে বিবেক দিয়েই বিচারের রায় দিতে হয়। কিন্তু বিবেককে এআই দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না। সেক্ষেত্রে এআইয়ের অপব্যবহার যেন না হয়। সতর্ক থাকতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট