1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ খুলে দিয়েছে - আদালত বার্তা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীদের রক্তচক্ষু যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, ককটেল বিস্ফোরণ, সরকারি স্থাপনা ভাঙচুর, পাহাড় কেটে রাস্তা বিচ্ছিন্ন, বিশেষ ক্ষমতা আইনে মামলা, ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০/৩০০ সন্ত্রাসী আসামী। বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর সময়ের সাথে সাথে প্রযুক্তির অগ্রগতি আমাদের জীবনকে যেমন সহজ করেছে, তেমনি অদৃশ্য এক অন্ধকার জালও বিস্তার করেছে। ১৯ বছরে বিচার: শাজনীন হত্যা মামলায় ৬ আসামির মধ্যে ফাঁসি কার্যকর মাত্র ১ জনের আসামী পক্ষে আইনজীবী ছাড়া বাংলাদেশের আইনে বর্ণিত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা যায় না। সাইবার সুরক্ষা আইনে মুক্তিযুদ্ধ ও জাতীয় সংগীত অবমাননাকারীদের দায়মুক্তি কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি রেকর্ড অব রাইট (খতিয়ান) ও মালিকানা স্বত্ব: হাই কোর্টের যুগান্তকারী দৃষ্টান্ত মেট্রো রেলের ভাড়ায় ২৫% ছাড়ের সিদ্ধান্ত, পাবেন যারা

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ খুলে দিয়েছে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৮২৪ বার পড়া হয়েছে

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ খুলে দিয়েছে।

ডেস্ক নিউজ আদালত বার্তাঃ ৯ ডিসেম্বর ২০২২।

এ ছাড়া গত বুধবার সংঘর্ষের পর গ্রেপ্তার নেতাকর্মীদের জামিন হবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়। বৃহস্পতিবার রাতে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকের পর দলটির নেতারা সাংবাদিকদের এসব জানান।


ডিএমপি কার্যালয়ের সামনে বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু সাংবাদিকদের বলেন, পুলিশ আমাদের বলেছে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় খুলে দেওয়া হয়েছে। সেখানে আমরা যেতে পারব, কোনো সমস্যা নেই। গ্রেপ্তার নেতাকর্মীদের বিষয়ে তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ইতিমধ্যে দুজনের জামিন হয়েছে। রবিবার অন্যদেরও জামিন হবে। তারা কারো রিমান্ড চাইবেন না।

এ ছাড়া শনিবার (১০ ডিসেম্বর) বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ নিয়ে নতুন দুটি স্থান নিয়ে আলোচনা হয়েছে বলে তিনি জানান। বিএনপি সমাবেশের জন্য চেয়েছে কমলাপুর স্টেডিয়াম। অপরদিকে পুলিশ প্রস্তাব করেছে মিরপুর বাংলা কলেজ মাঠ। বরকত উল্লাহ বুলু বলেন, ‘দুটি স্পট নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আমরা রাতেই জায়গা পরিদর্শন করে সিদ্ধান্ত জানাব। পুলিশ আমাদের বলেছে আমাদের পছন্দ মতো জায়গায় সমাবেশ হবে।’ তবে বিএনপি নেতাকর্মীদের জামিন বিষয়ে ডিবি প্রধান হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, জামিনের বিষয়টি আদালত দেখবে।


বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক বিএনপি কর্মী নিহত হন।

ওই ঘটনার প্রেক্ষিতে বিএনপির ২ হাজার ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। পল্টন, মতিঝিল, শাহজাহানপুর থানায় করা ৩ মামলায় ৫৫৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১ হাজার ৭৫০ জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় পুলিশ বৃহস্পতিবার ৪৫০ জনকে ঢাকার একটি আদালতে হাজির করে ১৫ জনের ৭ দিনের রিমান্ড আবেদন করে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি সংঘর্ষে ৪৭ পুলিশ সদস্য আহত হয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট