রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
Title :
শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য কিছু হলেই আওয়ামী লীগকে পেটাতে হবে, এই জুলুম বন্ধ করেন ভাই: ফাহাম সরকারি প্রকল্পে রাজস্ব ফাঁকি ঠেকাতে ঠিকাদারদের তথ্য চেয়েছে এনবিআর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: দেশপ্রেম, নেতৃত্ব ও মানুষের প্রতি অঙ্গীকার। ধানমন্ডি ৩২-এ ‘রাজনৈতিক সন্দেহে’ সাধারণ মানুষকে মারধরের অভিযোগ, আয়াসকে গ্রেপ্তারের দাবি দল -মত নয়, পুলিশের একমাত্র পরিচয় জনগণের সেবক—আইজিপি ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট আত্মবিশ্বাস ও আত্মপ্রত্যয়: ব্যক্তি ও সমাজ জীবনের সাফল্য এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার মূল শক্তি বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদা ভারত উপমহাদেশ শাখা: জাতিসংঘের মনিটরিং টিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও বাচ্চু রাজাকারের বিচার: পারভেজ হাসেমের মতামত।

ট্রাম্পের পোস্টে ফের ‘বিভ্রান্তিকর’ লেবেল সেঁটে দিল টুইটার

  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ১০৭২ বার পড়া হয়েছে

করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের নির্বাচনী প্রচারণা শুরু করার জন্য তোড়জোড় চালাচ্ছেন। তিন দিন হাসপাতালে চিকিৎসা শেষে তিনি এখন হোয়াইট হাউসে। নিজের শারীরিক অবস্থা নিয়ে গতরাতে ট্রাম্পের করা একটি টুইটে ‘বিভ্রান্তিকর তথ্যের’ লেবেল সেঁটে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

ট্রাম্প ওই টুইটে করোনায় আক্রান্ত হওয়ার পর তার দেহে ইমিউনিটি (রোগ প্রতিরোধ ব্যবস্থা) তৈরি হয়েছে জানিয়ে লিখেছেন, ‘গতকাল হোয়াইট হাউসের চিকিৎসকদের কাছ থেকে সম্পূর্ণ প্রত্যয়ন পেয়েছি। ফলে আমি আর এটাতে (করোনায়) আক্রান্ত হবো না এবং কাউকে সংক্রমিত করবো না। এটা জেনে খুব ভালো লাগছে।’

কোভিড-১৯ নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের নির্দেশনার সঙ্গে ট্রাম্পের এমন দাবি না মেলায় টুইট বার্তায় দেয়া তার তথ্যকে বিভ্রান্তিকর অভিহিত করে সে সম্পর্কে সচেতন করতে সেখানে টুইটার কর্তৃপক্ষ লেবেল সেঁটে দিয়েছে। বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে এর আগেও ট্রাম্পের বেশ কিছু টুইটে এমন লেবেল দেয়া হয়েছিল।

ট্রাম্পের ওই টুইটার গোপন করে টুইটার কর্তৃপক্ষ সেখানে লিখেছে, ‘কোভিড-১৯ নিয়ে ক্ষতিকর ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো সংক্রান্ত টুইটার নীতিমালা লঙ্ঘন করেছে এই টুইট। তবে জনমানুষের আগ্রহের কথা বিবেচনায় টুইটটি একেবারে মুছে দেয়া হয়নি।’ তাই লেবেলের পাশে ভিউ অপশনে টুইটটি পড়ার সুযোগ রাখা হয়েছে।

নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের করোনা সংক্রমণের তথ্য নিয়ে রহস্য করছে হোয়াইট হাউস। এতে ধোঁয়াশা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ নিয়ে সংবাদ পরিবেশনে মার্কিন গণমাধ্যমকেও হিমশিম খেতে হচ্ছে। ট্রাম্প করোনামুক্ত হয়েছেন কি না, হোয়াইট হাউসের পক্ষ থেকে তা এখনো জানানো হয়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট