মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
Title :
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার দেওয়ানি মামলায় আরজি সংশোধন: আইনি সুযোগ, সীমাবদ্ধতা এবং উচ্চ আদালতের নজির ভিডিও কলে স্বজনদের সঙ্গে ১০ মিনিট কথা বলতে পারবেন কারাবন্দিরা কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের অগ্রিম হোটেল বুকিংয়ের পরামর্শ: উপ-হাইকমিশনের বিশেষ নির্দেশনা বিচারকদের আবাসন ও নিরাপত্তা নিশ্চিতে ৬৪ জেলা ও ৮ মহানগরে আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি সতর্কবার্তা ‘গ্যারান্টিযুক্ত ভিসা’ ও ‘দ্রুত প্রসেসিং’-এর নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান ব্যবসার ধারণা থাকলেই তরুণদের মিলবে ২০ লাখ টাকা অর্ধেক ঋণ, অর্ধেক অনুদান—উপজেলা পর্যায়ে ‘উদ্যোগ’ কর্মসূচি বিচারক শাহিদুল ইসলামের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তাকে খাসকামরায় ডেকে মারধরের অভিযোগের ঘটনায় ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে আইন মন্ত্রণালয় ট্রেনে চালু হতেই স্টারলিংক ডিভাইস চুরি ছয় মাসে চার আন্তঃনগর ট্রেনে মূল্যবান সরঞ্জাম উধাও, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিএনপি নির্বাচনে না এলে আইসিইউতে যাবে:কাদের

  • প্রকাশিত: রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৯৫ বার পড়া হয়েছে
  1. বিএনপি নির্বাচনে না এলে আইসিইউতে যাবে:কাদের।
  2. সুজন তালুকদার সিনিয়র রিপোর্টার আদালত বার্তা :২৬ফেব্রুয়ারি ২০২৩।

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার আর হবে না, হবে না, হবে না, ইনশাআল্লাহ হবে না। নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। আর এ নির্বাচন হতে দেবেন না এমনটা হলে খবর আছে।’

বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আগামীতে বিএনপি নির্বাচনে না এলে আইসিইউতে যাবে। তাদের আন্দোলনের গতি কমছে আর অভিযোগের পাহাড় বাড়ছে।’

রবিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার কেরানীগঞ্জে ঢাকা জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

এসময় বিএনপি ও তাদের সমমনা দলগুলোর আন্দোলনের সমালোচনা করে তিনি বলেন, ‘আপনাদের পল্টন থেকে গোলাপবাগে যাওয়া ভুয়া, গরুর হাটের আন্দোলন ভুয়া, ২৭, ১২, ১০ দফা সবই ভুয়া।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটানো সম্ভব নয়। ৭৫ আর ২০২৩ সাল এক নয়।’

বিএনপি মহাসচিবের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সংকটে আছেন। আপনাদের দিয়ে কোনো আন্দোলন হবে না। আপনাদের দলও ভাঙব না, জোটও ভাঙব না, তবু তাসের ঘরের মতো সব ভেঙে যাবে। আপনাদের জোট টিকবে না, টিকতে পারেও না। বিএনপির রাজনীতি হচ্ছে বিদেশিদের কাছে আভিযোগ দেওয়া আর দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা।আওয়ামী লীগ সরকারের অধীনে উন্নয় তাদের ভালো লাগেনা।তাদের অন্তর জ্বালায় দহনে দিশেহারা।

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাড. কামরুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট