1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
প্রতিটি ঘরে খাবার পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী - আদালত বার্তা
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে কাল শিশু রামিসা হত্যা মামলার রায় কাল কোটা রায়ের দুই বছর: একটি বিচারিক সিদ্ধান্ত থেকে রাজনৈতিক পতনের পথে ফৌজদারি আইনচর্চায় নবীন আইনজীবীদের দক্ষতা অর্জন: করণীয় ও পেশাগত দিকনির্দেশনা বিশ্ব পরিবেশ দিবস আজ: জলবায়ু সংকট মোকাবিলায় টেকসই উদ্যোগের আহ্বান। দুর্নীতি উন্নয়নের পথে  অন্তরায় রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে সুপ্রিম কোর্টের মামলায় ‘নোটিশ জালিয়াতি’ ঠেকাতে অ্যাটর্নি জেনারেল অফিসের ৬ নির্দেশনা রামিসা হত্যা মামলা: আদালতে এসআই ইকবালের আবেগঘন সাক্ষ্য, কাঁদলেন বিচারালয়ের সবাই বাঁধা-নিষেধাজ্ঞার মধ্যেও জনসমুদ্রে শেষ বিদায়: ভোলার বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদকে ঘিরে আবেগঘন দৃশ্য

প্রতিটি ঘরে খাবার পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ৭৯০ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ক্ষমতায় এসে খাদ্য সংকটের দেশকে খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত করেছি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে প্রতিটি ঘরে খাবার পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।

আজ শুক্রবার বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হন তিনি।

শেখ হাসিনা বলেন, খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টি নিরাপত্তা নিয়েও কাজ করছে বর্তমান সরকার। ডিজিটাল পদ্ধতিতে বর্তমানে কৃষকরা সেবা পাচ্ছে একই সাথে ভর্তুকি পাচ্ছে সার এবং বীজের ক্ষেত্রেও। করোনায় কৃষি ব্যবস্থায় সংকট এড়াতে সরকারি প্রণোদনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

কৃষি উৎপাদন বাড়াতে সরকার ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগাচ্ছে বলেও জানান সরকার প্রধান।

প্রধানমন্ত্রী বলেন, করোনাকালে মানুষ যেন কষ্ট না পায় সেদিকে লক্ষ্য করে সরকার কাজ করে যাচ্ছে। খাদ্যের সঙ্গে পুষ্টি যেন নিশ্চিত হয় সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট