1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণে ঢাকা আসছেন ইইউ প্রতিনিধিদল - আদালত বার্তা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিশু রামিসা হত্যা: ফাঁসির ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট রক্তাক্ত মানুষ, নির্লিপ্ত সমাজ: কমলাপুরের ঘটনা মানবতার সংকটের আরেক নির্মম উদাহরণ ঢাকার ইতিহাসে নতুন দিগন্ত: নাজিমুদ্দিন রোডের খননে মিলল ৬০০ বছরের প্রাচীন দুর্গ, ইঙ্গিত আড়াই হাজার বছরের পুরোনো জনপদের রাজধানীর যানজট নিরসনে বড় উদ্যোগ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল সরানোর নির্দেশ বিচার বিভাগের পৃথক সচিবালয় ইস্যুতে আপিল শুনানি ১ সেপ্টেম্বর ৭ দিনেই বিচারকার্য সম্পন্নবাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার রায় বুধবার আইনজীবীদের প্রযুক্তিগত দক্ষতার ঘাটতি কি ন্যায়বিচারের পথে নতুন বাধা? বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১ বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন দিগন্তের প্রত্যাশা শূন্যরেখায় মানুষ: পরিচয়হীনতার নির্মম বাস্তবতা

নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণে ঢাকা আসছেন ইইউ প্রতিনিধিদল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৩৬১ বার পড়া হয়েছে

নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণে ঢাকা আসছেন ইইউ প্রতিনিধিদল
নিউজ ডেস্ক আদালত বার্তা :, ৭ জুলাই, ২০২৩

নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণে ঢাকা আসছেন ইইউ প্রতিনিধিদল
জাতীয় নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণে বাংলাদেশে আসছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ৬ সদস্যের প্রতিনিধিদল। শনিবার ১৫ দিনের সফরে ঢাকা আসছেন তারা।
বৃহস্পতিবার (৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে বলা হয়, ইইউর ৬ সদস্যের একটি নির্বাচন বিশেষজ্ঞ দল আগামী ৮-২৩ জুলাই বাংলাদেশ সফর করবে। এ সফরের তাদের মূল কাজ হবে নির্বাচন পর্যবেক্ষণের কর্মপরিধি, পরিকল্পনা, বাজেট, লজিস্টিকস ও নিরাপত্তার মতো বিষয়গুলো মূল্যায়ন করা।
এছাড়া আগামী ১১ জুলাই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন সম্পর্কে জানতে ঢাকা আসবেন মার্কিন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।
উজরা জেয়ার সফর সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ১১-১৪ জুলাই যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার বাংলাদেশ সফর করার কথা রয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু জেয়ার সফরসঙ্গী হিসেবে থাকবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট