শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
Title :
বিচারক-গাড়িচালকের অনাকাঙ্ক্ষিত ঘটনায় তদন্তের নির্দেশ কাপ্তাই হ্রদে জেলেদের প্রাণরক্ষায় ৬৬ বজ্র নিরোধক নিরাপত্তার নতুন উদ্যোগ, তবে প্রয়োজন আগাম সতর্কবার্তাও বাংলাদেশে ঢুকবে নেপালের পাহাড়ি ঢল, দেওয়া হলো পানির গতিপথ নেপালে হঠাৎ প্রলয়ংকরী বন্যা: বৃষ্টি ছাড়াই ধ্বংসযজ্ঞের নেপথ্যে কী? জীবনের অমোঘ চক্র: দোলনা থেকে শূন্যতায় ফেরার এক নিখুঁত প্রতিচ্ছবি এআই দিয়ে ভুলেও যে ১১টি কাজ করবেন না প্রযুক্তির সুবিধার পাশাপাশি রয়েছে গুরুতর ঝুঁকি, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রয়োজন মানবিক বিবেচনা ও বিশেষজ্ঞের পরামর্শ প্রশ্ন করা সাংবাদিকের পেশাগত অধিকার: রাজনৈতিক মতাদর্শ ফৌজদারি অপরাধ নয় বাংলাদেশ কি সত্যিই গণতান্ত্রিক, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক রাষ্ট্র হতে পেরেছে?  রাজনৈতিক বিভাজন, প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও প্রতিহিংসার রাজনীতির অন্তরালে সংকট—উত্তরণের পথ কোনটি? ঈদে মিলাদুন্নবী (সা.): মহানবীর জীবনাদর্শে শান্তি, মানবতা ও ন্যায়ের আহ্বান ১৬৪ ধারার স্বীকারোক্তি: ন্যায়বিচারের সহায়ক নাকি অতিনির্ভরতার ঝুঁকি?

দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস!

  • প্রকাশিত: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৬৩৪ বার পড়া হয়েছে

দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস!
নিউজ ডেস্ক আদালত বার্তা ঃ , ১১ আগস্ট, ২০২৩

দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস!
দেশের সব বিভাগে এই মাসজুড়ে থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ শুক্রবার থেকে সারাদেশে বৃষ্টিপাত বাড়তে পারে এবং তা আগামী বুধবার (১৬ আগস্ট) পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, ‘সারাদেশেই এ মাসজুড়ে থেমে থেমে বৃষ্টি হবে। আজকের পর থেকে ১৬ আগস্ট পর্যন্ত বৃষ্টি থাকবে। ১৪ তারিখে বৃষ্টি একটু কমতে পারে। এরপর আরও দুদিন বৃষ্টি হবে।’

তিনি আরও জানান, ‘বুধবারের পর কমতে থাকবে বৃষ্টি। এরপর বাড়তে থাকবে তাপমাত্রা।’
এদিকে শুক্রবার (১১ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা অপরিবর্তীত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অনেক জায়গায় আজ বজ্রসহ বৃষ্টি বাড়তে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। শনিবারের পর আবহাওয়ার সামান্য পরিবর্তনও আসতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টশ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। শনিবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, ‘ঢাকাসহ দেশের অর্ধেকের বেশি এলাকায় শক্তিশালীভাবে অবস্থান করছে মৌসুমি বায়ু, যে কারণে এসব এলাকায় বৃষ্টিপাত বাড়তে পারে।’
এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবারের পর আবহাওয়ার সামান্য পরিবর্তন আসতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট