মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
Title :
১৬৪ ধারার স্বীকারোক্তি: ন্যায়বিচারের সহায়ক নাকি অতিনির্ভরতার ঝুঁকি? কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা যে কারণে মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন ১০ আসামি নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়ে প্রমাণের গুরুত্ব ও বিচারিক বিচক্ষণতার প্রশ্ন বাংলাদেশ: রাজনৈতিক বিরোধীদের অনির্দিষ্টকালীন বিচার-পূর্ব আটক বন্ধ করুন – হিউম্যান রায়টস ওয়াচ নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের ঐতিহাসিক রায় ১৬ জনের মৃত্যুদণ্ডের বদলে ২ জনের ফাঁসি বহাল, ১০ জন খালাস; ৪ জনের আমৃত্যু কারাদণ্ড দ্রুত বিচার নয়, যথাযথ আইনি প্রক্রিয়াই ন্যায়বিচারের মূল ভিত্তি নতুন করে আলোচনায় বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি। ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন এসএনএ চার্জ ইউনিটপ্রতি আধা পয়সা—১,১৬০ মেগাওয়াটে বছরে সম্ভাব্য ব্যয় প্রায় সাড়ে ৬ কোটি টাকা বাংলাদেশে বন্ধ হচ্ছে যুক্তরাজ্যের অর্থায়নে পরিচালিত জলবায়ু প্রকল্প। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক সোহেল রানার বিরুদ্ধে নিজ সরকারি গাড়িচালক মো. আলী হোসেন বাচ্চুকে খাস কামরায় ডেকে মারধরের অভিযোগ উঠেছে। রংপুরে শিক্ষক পরিবার হত্যাকাণ্ডের ভয়াবহ রহস্য উন্মোচন ইয়াবা সেবনে বাধা দেওয়ায় চারজনকে হত্যা, লাশের পাশেই গোসল-খেজুর-ইয়াবা; গ্রেপ্তার দুই

আওয়ামী লীগের সাথে মার্কিন পর্যবেক্ষক দলের কী আলোচনা হলো

  • প্রকাশিত: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৪০৯ বার পড়া হয়েছে
  1. আওয়ামী লীগের সাথে মার্কিন পর্যবেক্ষক দলের কী আলোচনা হলো।

নিউজ ডেস্ক, আদালত বার্তা:৯ অক্টোবর ২০২৩ । 

আওয়ামী লীগের সাথে মার্কিন পর্যবেক্ষক দলের কী আলোচনা হলো
চ্যানেল আই অনলাইন – ৯ অক্টোবর, ২০২৩
প্রতিনিধি দল কম্প্রোমাইজ এ্যাডজাস্টমেন্টের কথা বললেও নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে সমঝোতার কোনো সুযোগ নেই বলে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলকে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার রাজধানীর বনানীর শেরাটন হোটেলে আওয়ামী লীগের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। দুপুর ১২টায় রাজধানীর বনানীর শেরাটন হোটেলে এ বৈঠক শুরু হয়।

ওবায়দুল কাদের বলেন, মার্কিন প্রতিনিধি দল সমঝোতা ও সহাবস্থানের সুযোগ আছে কিনা জানতে চেয়েছেন।

জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানিয়েছেন, সে সুযোগ বিএনপি রাখেনি। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চায়, মৃত তত্ত্বাবধায়ক সরকার আনতে চায়, নির্বাচন কমিশন বাতিল এবং সংসদের বিলুপ্তি চায়। এসব করা সম্ভব নয়।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি যেসব অভিযোগ তাদের কাছে করেছে তার জবাব দিয়েছি। আইনের ভুল ব্যাখ্যা বিএনপি দিয়েছে।

ওবায়দুল কাদের বলেন, মার্কিন প্রতিনিধি দল বিএনপির দাবি নিয়ে কোন কথা বলেনি। তারা অবাধ, সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে দেখতে চায়। কোন সহিংসতার আশঙ্কা আছে কিনা জানতে চেয়েছে। আমরাও বলেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে জনগণের কাছে অঙ্গীকার করেছেন। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

আগামী জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর প্রশ্নে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মার্কিন প্রতিনিধি দলকে ইতিবাচক মনে হয়েছে।

তিনি বলেন: আমরা কী ধরনের কিভাবে নির্বাচন চাই সে বিষয়ে আমরা বলেছি। তাদের কথাবার্তা পজিটিভ মনে হয়েছে। তারা কোনো পক্ষ নিয়ে এসেছে, এমন মনে হয়নি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: বিএনপির যে দাবি তারা সে বিষয়ে তারা কোন কিছু বলেনি। প্রতিনিধি দলকে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি। গণতন্ত্রের চ্যালেঞ্জ নিয়ে কথা হয়েছে।

তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে জাতির কাছে প্রধানমন্ত্রীর যে অঙ্গীকার, তা আমরা প্রতিনিধিদের জানিয়েছি।

বৈঠকে আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মুহাম্মদ ফারুক খান, আন্তজাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মী আহমেদ, দদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ ও কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত।

এর আগে গত শনিবার (৭ অক্টোবর) বাংলাদেশে আসে আইআরআই ও এনডিআইয়ের যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম)। নির্বাচনের প্রস্তুতি পর্যবেক্ষণ এবং একটি স্বাধীন ও নিরপেক্ষ মূল্যায়ন করতে ছয় সদস্যের এই মিশন দেশের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা, নির্বাচন কর্তৃপক্ষ, সুশীল সমাজসহ সংশ্লিষ্টদের সঙ্গে ১২ অক্টোবর পর্যন্ত বৈঠক করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট