বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
Title :
মুন্সীগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু কিশোরগঞ্জে জামান খুনের মামলায় খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের ঢাকার প্রধান সড়কগুলো থেকে অটোরিকশা উঠিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার ও ট্রাফিক বিভাগ। সাতাত্তর বছরে আওয়ামী লীগ: নিষেধাজ্ঞা, সংকট ও পুনর্গঠনের চ্যালেঞ্জ চট্টগ্রাম এডিটরস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ওসমান গনি মনসুর সংবর্ধিত হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে হতে হবে :এম এ মালেক  ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েন ধামরাইয়ে পরিত্যক্ত ৩০০ কোটি টাকার ক্যানসার হাসপাতাল প্রকল্প: স্বপ্ন ভেঙে এখন ভুতুড়ে স্থাপনা বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির আপিল বিভাগের গুরুত্বপূর্ণ সিভিল মামলায় রাষ্ট্রপক্ষে সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট  করায় কারাগারে সম্পাদক

আগামী ৭ জানুয়ারি হবে ভোট উৎসব -অ্যাডভোকেট কামরুল ইসলাম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৩১৮ বার পড়া হয়েছে

আগামী ৭ জানুয়ারি হবে ভোট উৎসব -অ্যাডভোকেট কামরুল ইসলাম

নিউজ ডেস্ক আদালত বার্তা : ০৪ জানুয়ারি ২০২৪
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা -২ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন আগামী ৭ জানুয়ারি হবে ভোট উৎসব। ঐদিন দলে দলে লোক ভোট দিতে যাবে। আমরা বিএনপিকে দেখিয়ে দিতে চাই জনগণ বিএনপির সাথে নেই জনগণ আমাদের সাথেই আছে। তিনি আজ বিকেলে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে নির্বাচনী শেষ মুহূর্তের প্রচারণায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, ঢাকা জেলা আওয়ামীলীগ নেতা শাহাবুদ্দিন সাহা, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাব হোসেন বিপ্লব, সিনিয়র সহসভাপতি শফিউল আজম খান বারকু, ও কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ। তিনি আরো বলেন,২৮ শে অক্টোবর থেকে বিএনপি আগুন সন্ত্রাস করে দেশে নৈরাজ্য সৃষ্টি করেছিল। এখন তারা ভোট বর্জনের লিফলেট বিতরণ করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছেন। কিন্তু তারা এই কর্মসূচিতে ব্যর্থ হয়েছে। নির্বাচনী প্রচারণার সর্বশেষ এই মিছিলটি কোনাকোলা উপজেলা পরিষদ মাঠ থেকে শুরু করে রামের কান্দা ইস্পাহানি ডিগ্রী কলেজ, কলাতিয়া হয়ে ঘাটারচরে মডেল থানা আওয়ামী লীগ অফিসের সামনে এসে শেষ হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews