1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
অনলাইনে রেজিষ্ট্রেশন/টিকেট সংগ্রহের নিয়মঃ - আদালত বার্তা
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ঘন কালো মেঘে ছেয়ে গেছে ইরানের আকাশ, ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’ আল-আকসা বন্ধ, তবু থামেনি ইবাদত—রাস্তায় দাঁড়িয়ে নামাজে হাজারো ফিলিস্তিনি। চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার আমাদের ব্যক্তিত্ব কাঠামোর এ প্রবণতা এমন সাত পাকে বাঁধা পড়েছে যে, এ থেকে মুক্ত হতে আমরা পারছি না সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম-বিচারবহির্ভূত হত্যা বন্ধে কাজ করছে সরকার। বসায় সেহরি না বাহিরে করতে চান? যেতে পারেন ঢাকার এই ১২ জায়গায় নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত সংগঠনের এমন নেতৃবৃন্দ ও কর্মীরা, যারা জামিনে বেরিয়ে সংগঠনকে পুনর্গঠিত বা মাঠপর্যায়ে সক্রিয় করতে সক্ষম—তাদের জামিনের পরপরই অন্য মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখাতে হবে এজলাসে ভাঙচুর, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক। পদত্যাগ করলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার.।

অনলাইনে রেজিষ্ট্রেশন/টিকেট সংগ্রহের নিয়মঃ

এডভোকেট মোহাম্মদ এনামুল হক
  • প্রকাশিত: শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৩০৯ বার পড়া হয়েছে

অনলাইনে রেজিষ্ট্রেশন/টিকেট সংগ্রহের নিয়মঃ

এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তাঃ২০ জানুয়ারি ২০২৪।

কিভাবে অনলাইনে রেজিষ্ট্রেশন /টিকেট সংগ্রহ করবেন তা নিম্ন নিয়ম অনুসরণ করে করতে হবে—_

🖋️ রেজিষ্ট্রেশন করার নিয়মঃ

এই লিংকে ক্লিক করুন-
https://play.google.com/store/apps/details?id=com.shohoz.dtrainpwa

রেজিষ্ট্রেশন করতে আপনার ফোন নাম্বার, এনআইডি, জন্ম তারিখ দিন। আপনার উল্লেখিত মোবাইল নম্বরে OTP কোড পাঠানো হবে, OTP কোড দিয়ে বিস্তারিত তথ্য (ঠিকানা, জিমেইল, পাসওয়ার্ড) দিয়ে ভেরিফিকেশন করে নিবেন। জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্ম নিবন্ধন দিয়েও একাউন্ট খোলা যাবে।

রেজিষ্ট্রেশন হয়ে গেলে ফোন নাম্বার, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন।

🧾টিকেট সংগ্রহের নিয়মঃ

কোন জায়গা থেকে যাবেন ও কোথায় নামবেন তা সিলেক্ট করে, শ্রেণি বাছাই করে যাত্রার তারিখ সিলেক্ট করুন সার্চ ট্রেইন্স এ ক্লিক করলেই ট্রেনের লিস্ট চলে আসবে, আপনি আপনার পছন্দের ট্রেন সিলেক্ট করে নিন।

ট্রেন ডিটেইলস দেখে পছন্দের ট্রেনের সিট/শ্রেণীর Book now ক্লিক করে পছন্দমতো সিট সিলেক্ট করুন। Continue purchase এ ক্লিক করে, যাত্রীর বিবরণ, সহযাত্রীর নাম(যাত্রী একাধিক) হলে, তারপর প্রাপ্ত বয়স্ক / শিশু বাছাই করুন। নিচে Proceed অপশনে ক্লিক করুন, পছন্দমতো পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করে নিচে Proceed to payment এ ক্লিক করুন। এবার আপনার পেমেন্ট গেটওয়ের নাম্বার দিন, আপনার কাছে একটি OTP কোড আসবে সেটি দিন, তারপর পেমেন্ট গেটওয়ের পিন কোড দিয়ে পেমেন্ট সাকসেসফুল করুন।

আপনার টিকেট এর Confirmation চলে আসবে আপনার মেইল এড্রেসে, অথবা এপস এর Up coming journey History তে চলে আসবে আপনার ই-টিকেট।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট