বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
Title :
ক্ষমতা বদলায়, প্রতিষ্ঠান টিকে থাকে:  ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠানই রাষ্ট্রের রক্ষাকবচ। তথ্য গোপন করে একাধিক রিট: আইনজীবী ও রিটকারীকে ১০ লাখ টাকা জরিমানা প্রধান বিচারপতির সাথে সুপ্রিম কোর্ট বার সভাপতির বাদানুবাদ: এজলাস ছাড়লেন আপিল বিভাগের বিচারপতিরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার দেওয়ানি মামলায় আরজি সংশোধন: আইনি সুযোগ, সীমাবদ্ধতা এবং উচ্চ আদালতের নজির ভিডিও কলে স্বজনদের সঙ্গে ১০ মিনিট কথা বলতে পারবেন কারাবন্দিরা কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের অগ্রিম হোটেল বুকিংয়ের পরামর্শ: উপ-হাইকমিশনের বিশেষ নির্দেশনা বিচারকদের আবাসন ও নিরাপত্তা নিশ্চিতে ৬৪ জেলা ও ৮ মহানগরে আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি সতর্কবার্তা ‘গ্যারান্টিযুক্ত ভিসা’ ও ‘দ্রুত প্রসেসিং’-এর নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

কক্সবাজার দায়রা জজ আদালতের নতুন পিপি সৈয়দ রেজাউর রহমান

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৫১৭ বার পড়া হয়েছে

কক্সবাজার দায়রা জজ আদালতের নতুন পিপি সৈয়দ রেজাউর রহমান
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ৭ মে ২০২৪
মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : অ্যাডভোকেট সৈয়দ মো: রেজাউর রহমান কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের নতুন পিপি (পাবলিক প্রসিকিউটর) পদে যোগদান করেছেন।

আজ মঙ্গলবার (৭ মে) সকালে তিনি প্রথমে কক্সবাজারের জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ শাহীন ইমরান ও পরে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ এর কাছে যোগদান করেন। একইদিন সকাল থেকে তিনি জেলা ও দায়রা জজ আদালতে পিপি হিসাবে নিয়মিত দায়িত্ব পালন শুরু করেছেন।
এর আগে সোমবার (৬ মে) আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি/পিপি শাখা) উপ সলিসিটর সানা মোঃ মারুফ হোসাইন স্বাক্ষরিত কক্সবাজারের জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ শাহীন ইমরানের কাছে প্ররিত এক আদেশে অ্যাডভোকেট সৈয়দ মোঃ রেজাউর রহমানকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের নতুন পিপি (পাবলিক প্রসিকিউটর) পদে নিয়োগ দেওয়া হয়।

একই আদেশে বর্তমান পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ এর নিয়োগ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর স্পেশাল পিপি হিসাবে অ্যাডভোকেট সৈয়দ মো: রেজাউর রহমান এর নিয়োগ বাতিল করা হয়।

অ্যাডভোকেট সৈয়দ মো: রেজাউর রহমান কক্সবাজারের প্রবীণ আইনজীবী, জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতা, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ হাবিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র

সৈয়দ মো: রেজাউর রহমান কক্সবাজার আইন কলেজের প্রভাষক, পিএমখালী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, কক্সবাজার বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য, কক্সবাজার সিটি কলেজ গভর্নিং বডির নির্বাহী সদস্য, কক্সবাজার আইন কলেজ গর্ভনিং বডির সদস্য, কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও কক্সবাজার ডায়াবেটিক সোসাইটির আজীবন সদস্য, কক্সবাজার সদর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি, কক্সবাজার ইয়োগা এসোসিয়েশন এর সভাপতি, কক্সবাজার জেলা লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী সহ আরো বিভিন্ন আইন ও বিচার সংশ্লিষ্ট, কল্যানকর, ধর্মীয়, সামাজিক ও ক্রীড়া সংগঠনের সাথে সক্রিয়ভাবে জড়িত।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মো: রেজাউর রহমান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর স্পেশাল পিপি পদে অত্যন্ত সততা ও সুনামের দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি রামু সেনা নিবাসের এরিয়া মনিটরিং সেল, সোনালী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, সাউথ ইষ্ট ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক এর আইন উপদেষ্টা।

এদিকে, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের নতুন নিয়োগ পাওয়া পিপি অ্যাডভোকেট সৈয়দ মো: রেজাউর রহমান মহান আল্লাহর কাছে শোকরিয়া জ্ঞাপন করে তাঁকে পিপি পদে নিয়োগ দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাঁর দায়িত্ব পালনে সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া, আশীর্বাদ কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট