1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
আশুলিয়া নয়, টঙ্গী পর্যন্ত যাবে মেট্রোরেল - আদালত বার্তা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বিচার বিভাগের পৃথক সচিবালয় ইস্যুতে আপিল শুনানি ১ সেপ্টেম্বর ৭ দিনেই বিচারকার্য সম্পন্নবাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার রায় বুধবার আইনজীবীদের প্রযুক্তিগত দক্ষতার ঘাটতি কি ন্যায়বিচারের পথে নতুন বাধা? বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১ বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন দিগন্তের প্রত্যাশা শূন্যরেখায় মানুষ: পরিচয়হীনতার নির্মম বাস্তবতা ছিনতাইয়ের আতঙ্কে রাজধানী: বাড়ছে অপরাধ, ঝুঁকিতে নগরজীবন সিভিল জজ নিয়োগে ৫ বছরের ওকালতির অভিজ্ঞতা বাধ্যতামূলক করার দাবি জুডিসিয়াল সার্ভিস কমিশনে রাজশাহী বারের আবেদন কাজী নিয়োগে ৩ সদস্যের প্যানেল থেকে সিদ্ধান্তে গড়িমসি বেআইনি—হাইকোর্টের পর্যবেক্ষণ আবেগ নয়, আইনের পথে: মামলা করার আগে পরামর্শ নেওয়ার গুরুত্ব বাড়ছে।

আশুলিয়া নয়, টঙ্গী পর্যন্ত যাবে মেট্রোরেল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ২৮৮ বার পড়া হয়েছে

আশুলিয়া নয়, টঙ্গী পর্যন্ত যাবে মেট্রোরেল

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ১০মে ২০২৪
আশুলিয়া নয়, টঙ্গী পর্যন্ত যাবে মেট্রোরেল

মেট্রোরেল এখন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলছে। এ রুটের বাকি অংশ কমলাপুরে গিয়ে ঠেকবে। অন্যদিকে উত্তরার দিয়াবাড়ি থেকে একটি রুট টঙ্গী পর্যন্ত গিয়ে ঠেকবে।

এ তথ্য নিশ্চিত করে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, সাভারের আশুলিয়া পর্যন্ত মেট্রোরেল যাওয়ার কথা রয়েছে। কিন্তু নতুন পরিকল্পনা অনুযায়ী টঙ্গী পর্যন্ত মেট্রোরেলের লাইন বাড়ানো হচ্ছে। এমআরটি লাইন-৬ নির্মাণের সময়ই দিয়াবাড়ি থেকে প্রায় এক কিলোমিটার পথ ভবিষ্যতের কথা ভেবে তৈরি করে রাখা হয়েছে। ইতোমধ্যেই বর্ধিত এ পথের সম্ভাব্যতা যাচাই চলছে। দ্রুতই ড্রয়িং চূড়ান্ত করে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে।

তবে পরিকল্পনা ছিল রুটটি আশুলিয়া পর্যন্ত নেয়ার। তবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণে নতুন এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নতুন সিদ্ধান্ত টঙ্গী রেলস্টেশন পর্যন্ত মেট্রোরেল যুক্ত করাবে বলে জানান তিনি।

এ সময় তিনি আরও বলেন, মূলত টঙ্গী রেলস্টেশন এবং সড়ক জংশনকে যদি সংযুক্ত করতে পারি, তাহলে ওই অঞ্চলের জনগণের সুবিধা বাড়বে। ইতোমধ্যে ফিজিবিলিটি স্ট্যাডি শুরু হয়েছে।

আর এ রুট চালু হয়ে গেলে টঙ্গী থেকে কমলাপুর পর্যন্ত যাত্রা পথে সময় লাগবে ৪৮ মিনিট।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট