1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
এসএসসি ফল প্রকাশ পাসের হারে এগিয়ে মেয়েরা - আদালত বার্তা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রথম সফর নিয়ে জটিলতা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ভারতের আস্থাহীনতায় সরকার ঢাকার রাস্তায়  ট্রাফিক সিস্টেমে নতুন  বাস্তবতা AI ক্যামেরা। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের দীর্ঘ কারাবাস:আইনের অপব্যবহার নিয়ে আইনজীবীদের উদ্বেগ। একজন আইনজীবীর অপ্রাসঙ্গিক জেরা গুণগতভাবে শক্তিশালী মোকদ্দমাকেও ধ্বংস করে দেয়। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, আমতলী এজলাসে আইনজীবীকে কটূক্তি করায় বাদীর কারাদণ্ড জুলাই আন্দোলনে অংশ নেয়া ২০৮ প্রবাসীকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। আইনগত দিক থেকে  অপরাধজনক বিশ্বাস ভঙ্গ (৪০৬) বনাম প্রতারণা (৪২০): বিভ্রান্তি ও বাস্তবতা অধস্তন আদালত মনিটরিংয়ে দায়িত্ব পেলেন ১৩ বিচারপতি ডিসির পর এবার ঢাকার পুলিশ সুপারও হলেন একজন নারী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে প্রায় ৪০ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে গেছে।

এসএসসি ফল প্রকাশ পাসের হারে এগিয়ে মেয়েরা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১২ মে, ২০২৪
  • ২৭৪ বার পড়া হয়েছে

এসএসসি ফল প্রকাশ পাসের হারে এগিয়ে মেয়েরা
নিউজ ডেস্ক আদালত বার্তা : ১২ মে ২০২

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় পাসের হারে এগিয়ে রয়েছেন মেয়েরা। তবে বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (১২ মে) সকাল ১০টার পর গণভবনে ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এর পর সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ২০ লাখ ৩৮ হাজার ১৫০ জন। এদের মধ্যে ৯ লাখ ৯৯ হাজার ৩৬৪ জন ছাত্র। আর ছাত্রীর সংখ্যা ১০ লাখ ৩৮ হাজার ৭৮৬ জন।

কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা বেলা ১১টার পর থেকে ফলাফল দেখতে পারবেন। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী। গত ১৫ ফেব্রুয়ারি এই পরীক্ষা শুরু হয়ে শেষ হয় গত ১২ মার্চ।

যেভাবে ফল দেখবেন
ফল দেখার নিয়মে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের Result কর্নার-এ ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN-এর মাধ্যমে ফল ডাউনলোড করার পরামর্শ দেয়া হলো।

এ ছাড়া এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। সে ক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। (উদাহরণ-SSC Dha ROLL YEAR)। ফিরতি মেসেজে ফল জানিয়ে দেয়া হবে।

এছাড়া শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (educationboardresults.gov.bd) প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবেন।

শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) এন্ট্রি করতে হবে। তাহলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট