বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
Title :
আইনজীবীর মাথায় পেপার ওয়েট ছুড়ে বিচারিক ক্ষমতা হারালেন সেই বিচারক যে কারণে পদত্যাগ করতে হচ্ছে রাষ্ট্রপতিকে, জানা গেল কারণ এক বছরে ২৫ লাখে মামলা কমানোর চেষ্টা সরকারের: আইনমন্ত্রী আলোচনায় হাসিনার দেশে ফেরা চলছে নানা গুঞ্জন স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি  সাংবাদিকতার পেশায় আইনি জ্ঞান ও পেশাগত দায়বদ্ধতা: সত্য অনুসন্ধানের অপরিহার্য ভিত্তি এমপি নজরুল ইসলামের আপত্তিকর ভিডিও নিয়ে, অবশেষে যে সিদ্ধান্ত নিলো জামায়াত আইনজীবীদের দায়বদ্ধতা নিয়ে প্রধান বিচারপতির কঠোর উদ্বেগ বিচারকের সই-সিল জাল : আইনজীবীসহ তিনজনের বিরুদ্ধে মামলা স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: তারেক রহমান

তীব্র গরমে এজলাস কক্ষে আইনজীবীর হিটস্ট্রোক

  • প্রকাশিত: রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৩৬২ বার পড়া হয়েছে

তীব্র গরমে এজলাস কক্ষে আইনজীবীর হিটস্ট্রোক।

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ২৬ মে ২০২৪।

তীব্র গরমে এজলাস কক্ষে আইনজীবীর হিটস্ট্রোকতীব্র গরমে গত বৃহস্পতিবার থেকে ঢাকা আইনজীবী সমিতির ২ জন আইনজীবী হিটস্ট্রোক করেছেন
তীব্র গরমে এজলাস কক্ষে আইনজীবীর হিটস্ট্রোক
তীব্র দাবদাহে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মামলা পরিচালনার সময় আলতাফ হোসেন নামে এক আইনজীবী অসুস্থ হয়ে পড়েছেন।

আজ রোববার (২৬ মে) ঢাকার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা পরিচালনার সময় বেলা ১১টা ১৫ মিনিটের দিকে হঠাৎ করে এ আইনজীবী অসুস্থ হয়ে পড়েন।

মামলা পরিচালনার সময় কোর্টের এজলাস কক্ষে আইনজীবী (আলতাফ হোসেন) হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাকে মুমূর্ষু অবস্থায় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ খবর অনুযায়ী, তার অবস্থা আশঙ্কাজনক।

এর আগে গত বৃহস্পতিবারও (২৩ মে) তীব্র গরমে ঢাকা আইনজীবী সমিতির এক সদস্য অসুস্থ হয়ে পড়েন।

এদিকে গত বৃহস্পতিবার তিন মাস সাদা শার্ট, সাদা শাড়ি ও সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড ও কালো টাই পরিধান করে মামলা পরিচালনার অনুমতি চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন করেন ঢাকা আইনজীবী সমিতি।

ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার শাহাদাত (শাওন) স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি প্রধান বিচারপতির দপ্তরে পাঠানো হয়েছে।

আবেদনে বলা হয়, ‘ঐতিহ্যবাহী ঢাকা আইনজীবী সমিতি এশিয়া মহাদেশের বৃহত্তম আইনজীবী সমিতি। বর্তমানে ঢাকা আইনজীবী সমিতির সদস্য সংখ্যা ৩১ হাজার ১০৪ জন। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও অতিমাত্রায় উষ্ণতার কারণে বর্তমানে বাংলাদেশের তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিজ্ঞ আইনজীবীরা গরমে সীমাহীন কষ্ট ভোগ করছেন।’
‘বিশেষ করে মামলা শুনানিসহ মামলার অন্যান্য কার্যক্রম পরিচালনার সময় এবং চারটি এজলাস কক্ষ ব্যতীত অন্যান্য সব এজলাস কক্ষে শীতাতপ নিয়ন্ত্রিত না হওয়ায় প্রচুর পরিমাণে গরম অনুভূত হওয়ায় মামলার কার্যক্রম পরিচালনা করতে খুবই অসুবিধার সৃষ্টি হচ্ছে।’

উল্লেখ্য যে, প্রচণ্ড গরমে গত বছর কোর্ট অঙ্গনে পেশাগত দায়িত্ব পালনের সময় হিট স্ট্রোক করে অ্যাডভোকেট শফিউল আলম (৪২) মারা গিয়েছিলেন। তাছাড়া তীব্র দাবদাহের কারণে প্রতিনিয়ত আইনজীবীরা অসুস্থ হয়ে পড়ছেন এবং আইনজীবীদের মধ্যে হিট স্ট্রোকের ভীতি অনুভূত হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews