1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশই বেশি সুবিধা দিচ্ছে: প্রধানমন্ত্রী - আদালত বার্তা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষেই রায় দিল নিউইয়র্ক আদালত ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর উদ্যোগ, কমবে যানজট জেলা আইনজীবী সমিতিতে সদস্যভুক্তির নামে অস্বাভাবিক ফি নির্ধারণে চাপে পড়ছেন নবীন আইনজীবীরা। কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সংশ্লিষ্ট আইনে দ্রুত বিচার একজন আইনজীবী হিসেবে কি ভাবে অল্প সময় ব্যারিস্টার হতে পারেন। তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদের ওপর আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে আয়কর ধার্য হতে পারে সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি ৭০৭টি মামলার শুনানি, ১৭৭টি নিষ্পত্তি। সৃজনশীল মানুষের সংগ্রাম: বাংলাদেশের প্রেক্ষাপট তনু হত্যার ১০ বছর পর প্রথম আসামি কেরাণীগঞ্জ থেকে গ্রেফতার।

বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশই বেশি সুবিধা দিচ্ছে: প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৭ মে, ২০২৪
  • ২৫৯ বার পড়া হয়েছে

বিনিয়োগের ক্ষেত্রে
বাংলাদেশই বেশি সুবিধা দিচ্ছে: প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ২৭ মে ২০২৪
উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রাপথে মার্কিন ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সবচেয়ে বেশি নীতিগত সুবিধা।
সোমবার (২৭ মে) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চ পর্যায়ের নির্বাহী প্রতিনিধি দল।
এ সময় বাংলাদেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদি অংশীদার হওয়ার আহ্বান জানান শেখ হাসিনা।
তিনি বলেন, বিনিয়োগ পরিবেশ উন্নতি করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। পুরো এই অঞ্চলের মধ্যে বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশই সবচেয়ে বেশি নীতিগত সুবিধা দিচ্ছে। কেননা, বিনিয়োগকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে আমাদের সরকার।
‘প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নিবিড় যোগাযোগ ব্যবস্থা থাকায় বাংলাদেশ একটি ভালো বিনিয়োগের ক্ষেত্রে পরিণত হয়েছে’, যোগ করেন শেখ হাসিনা।
স্মার্ট বাংলাদেশের যাত্রাপথে যুক্তরাষ্ট্রকে পাশে থাকার আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিতে আঞ্চলিক অংশীদারদের পাশাপাশি যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক অংশীদারদের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগের অনেক সম্ভাবনাময় খাত তৈরি হয়েছে। এর মধ্যে নবায়নযোগ্য জ্বালানি, জাহাজ নির্মাণ, অটোমোবাইল, ফার্মাসিউটিক্যালস, ভারি ও হালকা শিল্প, আইসিটি, মেরিন রিসোর্সেস, কেমিক্যাল খাতে বিনিয়োগের জন্য যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের আহ্বান জানাচ্ছি।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট