1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে বন্যায় পানিবন্দি মানুষ - আদালত বার্তা
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই আন্দোলনে অংশ নেয়া ২০৮ প্রবাসীকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। আইনগত দিক থেকে  অপরাধজনক বিশ্বাস ভঙ্গ (৪০৬) বনাম প্রতারণা (৪২০): বিভ্রান্তি ও বাস্তবতা অধস্তন আদালত মনিটরিংয়ে দায়িত্ব পেলেন ১৩ বিচারপতি ডিসির পর এবার ঢাকার পুলিশ সুপারও হলেন একজন নারী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে প্রায় ৪০ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে গেছে। আইনজীবীরা সমাজকে সচেতন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এবার জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আবেদন ১৭৩ আইনজীবীর ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষেই রায় দিল নিউইয়র্ক আদালত

সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে বন্যায় পানিবন্দি মানুষ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ৩৯৫ বার পড়া হয়েছে

সিলেট, সুনামগঞ্জ ও
মৌলভীবাজারে বন্যায় পানিবন্দি মানুষ।
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ১৯ জুন ২০২৪
ভারি বৃষ্টি অব্যাহত রয়েছে। সেইসঙ্গে আসছে উজান থেকে পাহাড়ি ঢলের পানি। এতে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

সিলেটের ১৩টি ও সুনামগঞ্জের ১২টি উপজেলার সবকটি এখন বন্যা কবলিত। সিলেট নগরের ৪২টি ওয়ার্ডের মধ্যে ২১টি ওয়ার্ড বন্যা কবলিত। সুনামগঞ্জ শহরের বিভিন্ন এলাকায়ও বাড়ছে বন্যার পানি।

মৌলভীবাজারের ৫ উপজেলা- জুড়ি, বড়লেখা কুলাউড়া, রাজনগর, মৌলভীবাজার সদর উপজেলার ১৬টি ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে। এসব এলাকার লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

বুধবার সকাল থেকে বৃষ্টির মাত্রা বাড়ার পাশাপাশি মেঘের গর্জনে মানুষের মধ্যে আতঙ্ক বেড়েছে।

সিলেটে ৬৫৬টি ও সুনামগঞ্জে ৫৪১টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন বন্যা দুর্গতদের অনেকে। প্রশাসনের পক্ষ থেকে তাদের বিভিন্ন ধরনের সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে।

সুরমা নদীর পানি বিভিন্ন পয়েন্টে কমলেও কুশিয়ারাসহ সিলেট অঞ্চলের অন্যান্য নদীর পানি বাড়ছে। বুধবার সকাল থেকে সিলেটে নদীগুলোর পানি ৬টি পয়েন্টে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জেও নদীর পানি ৩টি পয়েন্টে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাট এবং সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলার পরিস্থিতি বেশি খারাপ। সিলেট ও সুনামগঞ্জ শহরে কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি দেখা গেছে। মানুষের বাসাবাড়িতে পানি উঠে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন দুর্গতরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট