রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
Title :
কিছু হলেই আওয়ামী লীগকে পেটাতে হবে, এই জুলুম বন্ধ করেন ভাই: ফাহাম সরকারি প্রকল্পে রাজস্ব ফাঁকি ঠেকাতে ঠিকাদারদের তথ্য চেয়েছে এনবিআর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: দেশপ্রেম, নেতৃত্ব ও মানুষের প্রতি অঙ্গীকার। ধানমন্ডি ৩২-এ ‘রাজনৈতিক সন্দেহে’ সাধারণ মানুষকে মারধরের অভিযোগ, আয়াসকে গ্রেপ্তারের দাবি দল -মত নয়, পুলিশের একমাত্র পরিচয় জনগণের সেবক—আইজিপি ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট আত্মবিশ্বাস ও আত্মপ্রত্যয়: ব্যক্তি ও সমাজ জীবনের সাফল্য এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার মূল শক্তি বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদা ভারত উপমহাদেশ শাখা: জাতিসংঘের মনিটরিং টিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও বাচ্চু রাজাকারের বিচার: পারভেজ হাসেমের মতামত। জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার।

শান্তিপূর্ণভাবে’ হল ত্যাগ করায় শিক্ষার্থীদের ধন্যবাদ ঢাবি’র

  • প্রকাশিত: বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৪০৭ বার পড়া হয়েছে

‘শান্তিপূর্ণভাবে’ হল ত্যাগ করায় শিক্ষার্থীদের ধন্যবাদ ঢাবি’র
নিউজ ডেস্ক আদালত বার্তাঃবুধবার ১৭ জুলাই ২০২৪
‘শান্তিপূর্ণভাবে’ হল ত্যাগ করায় শিক্ষার্থীদের ধন্যবাদ ঢাবি’র
পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ শেষে ‘শান্তিপূর্ণভাবে’ হল ত্যাগ করায় শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
বুধবার (১৭ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলমের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের নির্দেশনার প্রতি সম্মান প্রদর্শন করে শিক্ষার্থীরা আজ বুধবার (১৭ জুলাই) সন্ধ্যার মধ্যে শান্তিপূর্ণভাবে আবাসিক হল ত্যাগ করেছে।’ এ বিষয়ে সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ধন্যবাদ জানায় এবং তাদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে।
এর আগে, বেলা ৩টার পর থেকে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে শিক্ষার্থী ও সাংবাদিকসহ আহত হন অন্তত ৪০ জন। বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে হলপাড়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার জায়গাজুড়ে দেড় থেকে দুইঘণ্টা ধরে চলা এই সংঘর্ষের ঘটনায় টিয়ারগ্যাস ও ফাঁকা গুলি ছুড়তে দেখা যায় পুলিশকে। এই ঘটনার পর ফাঁকা হতে থাকে বিশ্ববিদ্যালয়ের হলগুলো। রাত সাড়ে ৯টা নাগাদ হলগুলো জনশূন্য হয়ে পড়ে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট