রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
Title :
যমুনার চরে ৬ হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র: জ্বালানি নিরাপত্তায় নতুন সম্ভাবনা, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: এমপি মিষ্টির পদত্যাগে কাঁপছে অপরাধ জগৎ কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান বিবাহ ও তালাক নিবন্ধন হচ্ছে ডিজিটাল, কমবে পারিবারিক মামলা ও জালিয়াতি ঘণ্টাপ্রতি শ্রম নয়, দক্ষতার বাজারমূল্যেই বাড়ে সফলতা প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টিকে থাকতে কারিগরি দক্ষতার বিকল্প নেই বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই সাংবাদিকতা কি ‘মামার বাড়ির মোয়া’? সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন: নিরাপত্তা যাচাই, নাকি রাজনৈতিক পরিচয় অনুসন্ধান? সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসকের কঠোর হুঁশিয়ারি। রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করছেন এমপি মিষ্টি, প্রত্যাহার পুলিশ কর্মকর্তা

অবরোধের মধ্যে গাড়ি চালানোর ঘোষণা মালিক-শ্রমিকদের

  • প্রকাশিত: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৪৭১ বার পড়া হয়েছে

অবরোধের মধ্যে গাড়ি চালানোর ঘোষণা মালিক-শ্রমিকদের

নিউজ ডেস্ক আদালত বার্তা : ৩০ অক্টোবর ২০২৩
বিএনপি ও জামায়াতের ডাকা টানা তিন দিনের অবরোধে সারাদেশে পণ্যবাহী গাড়ি ও বাস চালানোর ঘোষণা দিয়েছেন মালিক-শ্রমিক নেতারা। সোমবার (৩০ অক্টোবর) রাজধানীর পরীবাগে সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে যৌথ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মালিক-শ্রমিকদের যৌথ সভায় অবরোধ উপেক্ষা করে ঢাকাসহ সারাদেশে যান চলাচল অব্যাহত রাখতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে সারাদেশের পরিবহন মালিক-শ্রমিকদেরকে অনুরোধ জানানো হচ্ছে।
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা থেকে বলা হয়, বিএনপি-জামায়াতের সমাবেশ ও হরতাল কর্মসূচির নামে দলীয় সন্ত্রাসীরা সারাদেশে ১৩টি গাড়িতে আগুন দিয়েছে। ঢাকায় একটি গাড়িতে আগুন দিয়ে নাঈম নামে এক পরিবহন শ্রমিককে হত্যা করা হয়েছে। আন্দোলনের নামে গাড়িতে আগুন বরদাশত করা যায় না।
দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান মালিক-শ্রমিক নেতারা। অবরোধের সময় গাড়ি চলাচল যেন বাধাগ্রস্ত না হয়, সে জন্য রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করতে পুলিশের প্রতি আহ্বান জানান তারা।
সভায় অংশ নেন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা, শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু রায়হান প্রমুখ।
উল্লেখ্য, এর আগে গত রোববার (২৯ অক্টোবর) আগামী ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যদিও গত শনিবার (২৮ অক্টোবর) বিএনপের মহাসমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে বিএনপি-জামায়ত।
এদিকে সোমবার (৩০ অক্টোবর) জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম এক বিবৃতিতে আগামীকাল ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর সারাদেশে তিন দিনের অবরোধ কর্মসূচির ঘোষণা দেয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট