সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
Title :
ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সমরাস্ত্র নেই: মার্কিন জেনারেল আদালত বার্তা বিশেষ প্রতিবেদন  নাইজেরিয়ায় “Barrister” উপাধি নিষিদ্ধ পেশাগত শৃঙ্খলা নাকি আইনগত সংস্কার? স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নিয়োগ নিয়ে বিতর্ক: বঞ্চিত আইনজীবীদের বিক্ষোভ, স্বচ্ছতার দাবি কক্সবাজার পর্যন্ত বর্ধিত হচ্ছে মহানগর এক্সপ্রেস মফস্বলে সাংবাদিকদের ওপর নির্যাতন বাড়ছে: জুলাইয়ে ৫০ জন ক্ষতিগ্রস্ত, ৯১% ঘটনা জেলা-উপজেলায় কক্সবাজারে প্যারাসেইলিং দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু, নিরাপত্তা ব্যবস্থায় প্রশ্ন জুলাইয়ের চেতনা মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা: তথ্যমন্ত্রী গবেষণায় চৌর্যবৃত্তি ও অনিয়ম: বাংলাদেশের উচ্চশিক্ষায় আস্থার সংকট জুলাই আন্দোলনের হত্যা মামলা: পিবিআইয়ের অভিযোগপত্রে শেখ হাসিনাসহ ৫০ জন অভিযুক্ত, ৪৯ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি

আট জেলা আদালতে চালু হচ্ছে ই-বেইলবন্ড, ২১ জানুয়ারি উদ্বোধন।

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৩৩১ বার পড়া হয়েছে

আট জেলা আদালতে চালু হচ্ছে ই-বেইলবন্ড, ২১ জানুয়ারি উদ্বোধন।

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ১৯ জানুয়ারি ২০২৬

অনলাইনে জামিননামা গ্রহণে বাধ্যতামূলক হবে নতুন নিয়মে

ফৌজদারি কার্যবিধির সংশোধনের আলোকে জেলা পর্যায়ের আদালতে ই-বেইলবন্ড ম্যানেজমেন্ট সিস্টেম চালুর সিদ্ধান্ত নিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। The Code of Criminal Procedure (Second Amendment) Ordinance, 2025 এর মাধ্যমে ফৌজদারি কার্যবিধির ৪৯৯ ধারায় অনলাইনে বেইলবন্ড দাখিলের বিধান যুক্ত হওয়ার পর এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আশেকুর রহমান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিজিটাল বেইলবন্ড ব্যবস্থা চালুর মাধ্যমে জামিন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতি বাড়বে।

আইন ও বিচার বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়, বিচার ব্যবস্থাকে ডিজিটাল, জনবান্ধব এবং হয়রানিমুক্ত করতে ই বেইলবন্ড ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করা হয়েছে। এই সিস্টেম প্রথমে ১৬ অক্টোবর ২০২৫ তারিখ থেকে নারায়ণগঞ্জ জেলায় পরীক্ষামূলকভাবে চালু করা হয়।

আগামী ২১ জানুয়ারি ২০২৬ সকাল ৯টায় জুম প্ল্যাটফর্মের মাধ্যমে একযোগে মানিকগঞ্জ, বান্দরবান, মৌলভীবাজার, শেরপুর, জয়পুরহাট, পঞ্চগড়, মেহেরপুর ও ঝালকাঠি জেলায় উদ্বোধন করা হবে ই-বেইলবন্ড ম্যানেজমেন্ট সিস্টেম। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২১ জানুয়ারি থেকে ফৌজদারি কার্যবিধির ৪৯৯(৩) ধারার উদ্দেশ্য পূরণে সংশ্লিষ্ট জেলাগুলোর দায়রা জজ ও ম্যাজিস্ট্রেটগণকে অনলাইনে বেইলবন্ড গ্রহণের জন্য প্রশাসনিকভাবে প্রস্তুত থাকতে হবে। জেলা ও দায়রা জজদের মাধ্যমে অধীনস্থ আদালতসমূহে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের অনুরোধ জানানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলা আদালতের বিচারক, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, জেল সুপার এবং জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দকে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট