1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
আদালত অবমাননার দায়ে শেখ হাসিনার ৬ মাসের কারাদন্ড - আদালত বার্তা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম-বিচারবহির্ভূত হত্যা বন্ধে কাজ করছে সরকার। বসায় সেহরি না বাহিরে করতে চান? যেতে পারেন ঢাকার এই ১২ জায়গায় নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত সংগঠনের এমন নেতৃবৃন্দ ও কর্মীরা, যারা জামিনে বেরিয়ে সংগঠনকে পুনর্গঠিত বা মাঠপর্যায়ে সক্রিয় করতে সক্ষম—তাদের জামিনের পরপরই অন্য মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখাতে হবে এজলাসে ভাঙচুর, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক। পদত্যাগ করলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার.। আজ প্রপোজ ডে, প্রিয়জনকে মনের কথা জানানোর দিন। সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান টানা ৫ দিনের ছুটি ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় পরিবর্তন

আদালত অবমাননার দায়ে শেখ হাসিনার ৬ মাসের কারাদন্ড

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২৯১ বার পড়া হয়েছে

আদালত অবমাননার দায়ে শেখ হাসিনার ৬ মাসের কারাদন্ড
নিউজ ডেস্ক আদালত বার্তা : ০২ জুলাই ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় বাংলাদেশ ছাত্রলীগের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নেতা শাকিল আকন্দ বুলবুলকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২ জুলাই) দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন।

সূত্রে জানা গেছে, ‘জুলাই গণঅভ্যুত্থান’ সংক্রান্ত একটি মামলার বিষয়ে বিতর্কিত মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগ আনা হয় শেখ হাসিনা ও শাকিল বুলবুলের বিরুদ্ধে। গত ৩০ এপ্রিল প্রধান প্রসিকিউটর ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করেন। সেদিনই ট্রাইব্যুনাল অভিযোগ গ্রহণ করে তাদেরকে ১৫ মে’র মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেয়। তবে নির্ধারিত সময়সীমায় কোনো জবাব না আসায় পরবর্তী নির্দেশে ২৫ মে তাদের আদালতে হাজির হতে বলা হয়।

এর আগে শেখ হাসিনার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে তাকে বলতে শোনা যায়, ‘আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি।’ এই বক্তব্যকে আদালত অবমাননাকর হিসেবে চিহ্নিত করে সিআইডি ফরেনসিক পরীক্ষা চালায় এবং বক্তব্যটির সত্যতা নিশ্চিত করে। এরপর আদালত অবমাননার আবেদন দাখিল করা হয়।

আইন অনুযায়ী, এ ধরনের মামলায় রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষের জন্য আইনজীবী নিয়োগের বাধ্যবাধকতা না থাকলেও ন্যায়বিচারের স্বার্থে আদালত শেখ হাসিনার পক্ষে একজন আইনজীবী নিয়োগ দেন। পাশাপাশি, শুনানিতে সহায়তার জন্য একজন অ্যামিকাস কিউরি (আদালত বন্ধু) নিয়োগ করা হয়।

প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল বুলবুলের বক্তব্য সরাসরি আদালতের মর্যাদা ক্ষুণ্ণ করেছে। আইন অনুযায়ী ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে রায় দিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট