শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
Title :
সেনাপ্রধানের সেন্ট মার্টিন সফর ঘিরে প্রশ্ন, গভীর সমুদ্রে যাওয়ার খবরের স্বাধীন যাচাই হয়নি চীনা কোম্পানির আনুষ্ঠানিক প্রস্তাব: তিন দশকের ফাইলবন্দি খানজাহান আলী বিমানবন্দর প্রকল্পে নতুন গতি ফ্রান্সের অস্থিরতা: গণতান্ত্রিক প্রতিবাদ কোথায় শেষ, নৈরাজ্য কোথায় শুরু? সৌরবিদ্যুৎ সুরক্ষায় কঠোর শাস্তির বিধান রেখে অধ্যাদেশ জারি: চুরি ও নাশকতায় কারাদণ্ড-অর্থদণ্ড আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলা: রাজসাক্ষী হওয়ায় ক্ষমা পেয়ে কারামুক্ত সাবেক এসআই আবজালুল স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইসির সময়সূচি জারি নতুন ভোটার অন্তর্ভুক্তি ও এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত জাজমেন্ট লেখার মূল ভিত্তি: ফ্যাক্ট, ল’ ও জুডিশিয়াল এথিকস। চূড়ান্তভাবে প্রকাশিত খতিয়ানের ভুল সংশোধন সংক্রান্ত সরকারি নির্দেশনা ও কার্য পদ্ধতি  ইনানীতে কাঠের রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: শিশুসহ ৬ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, দগ্ধ ৫ আদালতের দায়িত্ব পালনকালে আইনজীবীর সঙ্গে দুর্ব্যবহার আদালত অবমাননার শামিল: এলাহাবাদ হাইকোর্ট

আমাদের ব্যক্তিত্ব কাঠামোর এ প্রবণতা এমন সাত পাকে বাঁধা পড়েছে যে, এ থেকে মুক্ত হতে আমরা পারছি না

  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৩৮৭ বার পড়া হয়েছে

আমাদের ব্যক্তিত্ব কাঠামোর এ প্রবণতা এমন সাত পাকে বাঁধা পড়েছে যে, এ থেকে মুক্ত হতে আমরা পারছি না।

সম্পাদকীয় 

এডভোকেট মোহাম্মদ এনামুল হক, সম্পাদক, আদালত বার্তাঃ১৬ মার্চ ২০২৬

আমরা সমালোচনা করি প্রায় সবার, শুধুমাত্র নিজের ছাড়া। আমরা প্রশংসা করি না কারো, এমন কি নিজেরও না। এটিও কার্পণ্য। আমাদের ব্যক্তিত্ব কাঠামোর এ প্রবণতা এমন সাত পাকে বাঁধা পড়েছে যে, এ থেকে মুক্ত হতে আমরা পারছি না।

আমাদের তরুণদের তাই প্রয়োজন আকাশমুখিতার। আকাশের দিকে তাকালে নিজের স্বল্প উচ্চতা আর চোখে পড়বে না। নিজেদের উচ্চতা কম বলেই প্রয়োজন সমাজ জীবনের বিভিন্ন ক্ষেত্রে বৃহৎ বট বৃক্ষের ন্যায় যারা দাঁড়িয়ে আছেন তাঁদের দিকে তাকানো, অকৃপণভাবে, উদারচিত্তে। তরুণদের ব্যক্তিত্ব বিকাশের জন্য তাই চাই অকৃপণ এক দৃষ্টিভঙ্গী, সংকীর্ণতার ঊর্ধ্বে আকাশের মত উদারচিত্ত আর যার যা প্রাপ্য তা দেয়ার মনোভাব। এ জন্য তরুণদের যে দায়িত্ব তার চেয়ে অনেক বেশী দায়িত্ব রয়েছে প্রবীণদের, সমাজের অধিপতি শ্রেণীর।
বহু জ্ঞানী গুণীর স্পর্শ-ধন্য এ বাংলাদেশ। তাঁদের প্রতি সম্মান দেখিয়ে এ জাতি হতে পারে সম্মানিত। তাদের যথার্থ মূল্যায়নের মাধ্যমে এ জনপদ হতে পারে মূল্যবান। তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেই শুধু আজকের নেতৃবর্গ তাদের অনুসারী ও সমাজের তরুণদের কৃতজ্ঞতা অর্জন করতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট