মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
Title :
গাজীপুরে ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য: অনিয়ম-অবহেলায় একযোগে বরখাস্ত ৪ কর্মকর্তা-কর্মচারী প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা আরও কার্যকর করতে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা সিস্টেম পরিচালনা করতে বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের সুবিধার্থে ডিএমপি’র বিশেষ নির্দেশনা ৩০ নভেম্বরের পর অকার্যকর হবে পুরোনো বিআইএন, নতুন নম্বর নেওয়ার নির্দেশ শান্তিরক্ষা মিশনে স্পেশাল প্লাটুন পাঠাতে কমিটি ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সমরাস্ত্র নেই: মার্কিন জেনারেল আদালত বার্তা বিশেষ প্রতিবেদন  নাইজেরিয়ায় “Barrister” উপাধি নিষিদ্ধ পেশাগত শৃঙ্খলা নাকি আইনগত সংস্কার? স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নিয়োগ নিয়ে বিতর্ক: বঞ্চিত আইনজীবীদের বিক্ষোভ, স্বচ্ছতার দাবি কক্সবাজার পর্যন্ত বর্ধিত হচ্ছে মহানগর এক্সপ্রেস মফস্বলে সাংবাদিকদের ওপর নির্যাতন বাড়ছে: জুলাইয়ে ৫০ জন ক্ষতিগ্রস্ত, ৯১% ঘটনা জেলা-উপজেলায়

আয়কর অফিসের নোটিশ পেলে করণীয়

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৩৩৫ বার পড়া হয়েছে

আয়কর অফিসের নোটিশ পেলে করণীয়
নিউজ ডেস্ক আদালত বার্তা : বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনে আয়কর কার্যালয় থেকে করদাতাদের কাছে বিভিন্ন বিষয়ে নোটিশ পাঠানো হয়ে থাকে। সম্প্রতি এটি বেড়ে যাওয়ায় করদাতা মহলে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে। তবে কর বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের নোটিশ প্রাপ্তি একটি স্বাভাবিক আইনি প্রক্রিয়া। এটিকে এড়িয়ে যাওয়া বা আতঙ্কিত হওয়া কোনোটিই উচিত নয়। বরং সময়মতো ও সঠিকভাবে আইনি প্রক্রিয়া অনুসরণ করাই বুদ্ধিমানের কাজ।

সম্প্রতি রিটার্ন জমা না দেওয়া, পরিশোধিত করের পরিমাণ নিয়ে আপত্তি অথবা অন্যান্য অসঙ্গতির কারণ দর্শানোর জন্য নোটিশ জারি করা হচ্ছে

ব্যাংক কর্মকর্তাদের জন্য নতুন নির্দেশনা জারি
কর অফিস আপনার কর শনাক্তকরণ নম্বরের (টিআইএন) দেওয়া ঠিকানায় নোটিশ পাঠায়। ঠিকানা পুরোনো অথবা ভুল থাকলে আপনি নোটিশ হাতে না পেলেও আইনিভাবে নোটিশ দেওয়া সম্পন্ন হয়েছে বলে ধরে নেওয়া হবে। এর ফলে আপনি সুযোগ না পেয়েই মামলার পরবর্তী আইনি ধাপের সম্মুখীন হবেন।

তাহলে আয়কর অফিস থেকে নোটিশ এলে আপনার করণীয় কী। এ জন্য কিছু করণীয় আছে। এবার দেখা যাক, নোটিশ পেলে করণীয় ধাপগুলো কী কী

বিষয়বস্তু বোঝার চেষ্টা করুন

প্রথমেই আপনি নোটিশের বিষয়বস্তু বোঝার চেষ্টা করুন। নোটিশে কী চাওয়া হয়েছে বা কী বিষয়ে বলা হয়েছে, তা মনোযোগ দিয়ে পড়ুন।

ধারা কী

নোটিশটি যে বিষয়ে দেওয়া হয়েছে, তা আয়কর, কাস্টমস ও ভ্যাট আইনের কোন আইনের ধারা বা অংশের ভিত্তিতে দেওয়া হয়েছে, তা ভালোভাবে বুঝে নিন।

কবে যেতে হবে

নোটিশের তারিখ খেয়াল রাখতে হবে। বিশেষ করে নোটিশের জবাব দেওয়ার শেষ তারিখ বা শুনানির তারিখ নিশ্চিত করুন। সেই অনুযায়ী নিজে পদক্ষেপ নিন বা আইনজীবীকে পদক্ষেপ নিতে বলুন।

প্রস্তুতি নিন

নোটিশ পাওয়ার পর যথাসময়ে যেন জবাবসহ সব পদক্ষেপ নেওয়া হয়, তা নিশ্চিত করুন। নির্ধারিত তারিখে উত্তর, প্রয়োজনীয় দলিলপত্র জমা দিন বা শুনানিতে উপস্থিত হন।

দলিলপত্র জোগাড় করুন

এনবিআরের চাহিদা অনুসারে দলিলপত্র, সনদ জোগাড় করে রাখুন। এর পাশাপাশি নোটিশের প্রতিটি চাহিদা অনুযায়ী প্রমাণসহ স্পষ্ট ব্যাখ্যা পেশ করুন।

পেশাদারের সহায়তা নিন

হিসাব ও আইন জটিল হলে একজন অভিজ্ঞ কর আইনজীবী ও পরামর্শকের সাহায্য নিন।

অবহেলা করবেন না

অনেকেই এ ধরনের নোটিশকে পাত্তা দেন না; কিন্তু এমন নোটিশ কখনোই হালকাভাবে নেবেন না। এটি রাষ্ট্রের সংস্থা থেকে পাঠানো নোটিশ। তাই অবহেলা করলে একতরফা আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

প্রয়োজনে সময় বাড়ান

প্রস্তুতির ঘাটতি থাকলে কর অফিসে গিয়ে সময় বাড়াতে পারেন। এ জন্য নির্দিষ্ট কর্মকর্তার কাছ আবেদন করুন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট