
আদালত বার্তা | বিশেষ প্রতিবেদন
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬
ঢাকা/তাল্লিন: তথ্যপ্রযুক্তি, ডিজিটাল রূপান্তর ও ই-গভর্নেন্স খাতে বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব সম্প্রসারণে গভীর আগ্রহ প্রকাশ করেছে উত্তর ইউরোপের প্রযুক্তি সমৃদ্ধ দেশ এস্তোনিয়া। একই সঙ্গে বাংলাদেশ থেকে দক্ষ আইটি বিশেষজ্ঞ, প্রকৌশলী ও স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন খাতের পেশাজীবী নেওয়ার বিষয়ে ইতিবাচক ঐকমত্যে পৌঁছেছে দেশটি।
সোমবার (১০ আগস্ট) এস্তোনিয়ার রাজধানী তাল্লিনে অনুষ্ঠিত বাংলাদেশ ও এস্তোনিয়ার দ্বিতীয় দ্বিপক্ষীয় পররাষ্ট্র দপ্তর পর্যায়ের বৈঠকে (ফরেন অফিস কনসালটেশন – FOC) এসব সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে উভয় দেশ রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করে।
১. ডিজিটাল প্রযুক্তি ও ই-গভর্নেন্সে কারিগরি সহযোগিতা
বিশ্বজুড়ে ডিজিটাল উদ্ভাবনে এস্তোনিয়া অন্যতম অগ্রগামী দেশ। বৈঠকে বাংলাদেশ সরকারকে নিম্নলিখিত ক্ষেত্রগুলোতে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে এস্তোনিয়া:
২. ইউরোপীয় ইউনিয়নের ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ ও জনশক্তি রপ্তানি
ইউরোপীয় ইউনিয়নের ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ কর্মসূচির আওতায় বাংলাদেশের দক্ষ পেশাজীবীদের জন্য এস্তোনিয়ায় কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। যেসব খাতে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া হবে:
৩. বাণিজ্য বৃদ্ধি ও অর্থনৈতিক অঞ্চলভিত্তিক বিনিয়োগ
বাণিজ্য সহজীকরণ ও অর্থনৈতিক দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে উভয় দেশের বেসরকারি খাতের যোগাযোগ বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়:
৪. দ্বিপক্ষীয় চুক্তি, শিক্ষা ও কূটনৈতিক এনগেজমেন্ট
কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের পারস্পরিক সফর ও ‘পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের বিষয়ে সম্মতি জ্ঞাপন করা হয়। এছাড়া:
৫. আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সমর্থন ও রোহিঙ্গা সংকট
জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে পারস্পরিক সমর্থন অব্যাহত রাখার বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়। বিশেষ করে, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন ইস্যুতে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের পাশে থাকার সুস্পষ্ট আশ্বাস দিয়েছে এস্তোনিয়া।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় (পূর্ব ও পশ্চিম) সচিব মো. নজরুল ইসলাম। অন্যদিকে এস্তোনিয়ার পক্ষে
নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিভাগের প্রধান মাতি মুর্দ।
আনুষ্ঠানিক বৈঠকের পূর্বে বাংলাদেশের প্রতিনিধিদল এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ন্যাটো ও ট্রান্সআটলান্টিক সম্পর্ক বিভাগের ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি কারিন মান্দি-র সঙ্গে এক মধ্যাহ্নভোজ বৈঠকে অংশ নেন এবং যৌথ স্বার্থসংশ্লিষ্ট নানা বিষ্যে মতবিনিময় করেন।