1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
একটি আত্মবিধ্বংসী জাতির ধ্বংসের উপাখ্যান - আদালত বার্তা
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বসায় সেহরি না বাহিরে করতে চান? যেতে পারেন ঢাকার এই ১২ জায়গায় নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত সংগঠনের এমন নেতৃবৃন্দ ও কর্মীরা, যারা জামিনে বেরিয়ে সংগঠনকে পুনর্গঠিত বা মাঠপর্যায়ে সক্রিয় করতে সক্ষম—তাদের জামিনের পরপরই অন্য মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখাতে হবে এজলাসে ভাঙচুর, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক। পদত্যাগ করলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার.। আজ প্রপোজ ডে, প্রিয়জনকে মনের কথা জানানোর দিন। সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান টানা ৫ দিনের ছুটি ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় পরিবর্তন রমজানে অফিস সময় নির্ধারণ।

একটি আত্মবিধ্বংসী জাতির ধ্বংসের উপাখ্যান

এডভোকেট মোহাম্মদ এনামুল হক
  • প্রকাশিত: সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৪০৮ বার পড়া হয়েছে

সম্পাদকীয়

একটি আত্মবিধ্বংসী জাতির ধ্বংসের উপাখ্যান

এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তাঃ১১ মার্চ ২০২৪

 

শস্য শ্যামলা সুজলা সুফলা আমাদের এই দেশ।একটা সময় সবকিছু ছিল প্রাকৃতিকভাবে সমৃদ্ধ এবং সবকিছু ছিল ভেজালমুক্ত আজ যাই কিছু চিন্তা করুন ভেজাল ছাড়া কিছুই নেই। এর থেকে মুক্তির বা পরিত্রাণের উপায় কি? আমরা কি এর থেকে কোনভাবেই বের হতে পারবো না। জাতি আজ কোন দিকে যাচ্ছে? সমৃদ্ধ  একটি জাতির ধ্বংসের জন্য আমরা  কি? কি?করছি? উল্লেখিত বিষয়গুলো যদি একটু ভালোভাবে উপলব্ধি করেন তাহলেই বুঝতে পারবেন  

একটি আত্মবিধ্বংসী জাতির ধ্বংসের উপাখ্যানঃ
◑ দুধে: ফরমালিন।
◑ গরুর দুধ বৃদ্ধিতে: পিটুইটারী গ্ল্যান্ড ইনজেকশন।
◑ মাছে: ফরমালিন।
◑ শাকসবজি টাটকা রাখতে: কপার সালফেট।
◑ আম, লিচু জাম পাকাতে: কারবাইড।
◑ আম, লিচু, জাম সংরক্ষণে: ফরমালিন।
◑ ফল গাছে থাকতেই: হরমোন ও কীটনাশক।
◑ তরমুজে সিরিন্জ দিয়ে দেয়: পটাশিয়াম পার ম্যাঙ্গানেট।
◑ কলা পাকানো হয়: ক্যালসিয়াম কারবাইড।
◑ কফি পাউডারে: তেঁতুলের বিচির গুড়া।
◑ মসলায়: ইটের গুড়া।
◑ হলুদে: লেড ক্রোমেট/ লেড আয়োডাইড।
◑ মুড়িকে ধবধবে সাদা ও বড় করতে: হাইড্রোজ ও ইউরিয়া।
◑ দীর্ঘক্ষন মচমচে রাখার জন্য জিলিপি, চানাচুরে: পোড়া মবিল।
◑ আকর্ষণীয় করতে আইসক্রিম, বিস্কুট, সেমাই, নুডলস ও মিষ্টিতে: কাপড় ও চামড়ায় ব্যবহৃত রং।
◑ ফলের রস তৈরী: ক্যামিকেলস দিয়ে।
◑ বিদেশী মেয়াদোত্তীর্ণ খাদ্য/ঔষধ/ক্যামিকেলস: নতুন মেয়াদের স্টিকার লাগিয়ে।
◑ চাল চকচক করতে: ইউরিয়া।
◑ পিয়াজু, জিলাপিতে: এমোনিয়া।
(সূত্র: ইত্তেফাক, পৃষ্ঠা: 2, তারিখ: 26/05/2018)
আরও আছে…
◑ পানি-২০ লিটার (২ টাকা গ্লাস) অধিকাংশই অটোমেশিনে নয় হাতে ঢালা হয়। পারক্সাইড দিয়ে নয় নাম মাত্র পানিতে ধুয়া হয়।
◑ ফলে হরমোন প্রয়োগ করা হয়।
◑ সবুজ ফল ও শাকশব্জিতে কাপড়ের সবুজ রঙ ব্যাবহার হয়, সসেও তাই।
◑ খামারের মুরগিতে বিশাক্ত ক্রোমিয়াম, লেড আর এন্টিবায়োটিক তো আছেই, চাষের মাছেও তাই।
◑ জুস, লাচ্ছি তো উচ্চ মাত্রার প্রিজারভেটিভ।
◑ রুহ আফজাহ আর হরলিক্স তো প্রমানে অপারগ যে এতে আসলে কল্যাণকর কিছু আছে।
◑ মসল্লায় আলাদা রঙ (মেটালিক অক্সাইড)।
◑ সরিষার তেলে ঝাঁজালো ক্যামিকেল।
◑ সয়াবিনে পামওয়েল।
◑ শুটকিতে কিটনাশক।
◑ কসমেটিক্সে ক্যান্সারের উপাদান লেড, মারকারি ও ডাই।
কি খাবেন? কিভাবে খাবেন? একটু ভাবেন! অন্যকেও ভাবতে দিন। বাঙালির আরো অনেক আবিষ্কার আছে যা আমরা হয়তো জানি না। আমরা এক রাতে ধনী হতে চাই এই জাতিকে ধ্বংস করার বিনিময়ে। আসুন আমরা সবাই মিলে এই চক্রকে প্রতিহত করি। জাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাই…

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট