রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
Title :
কিছু হলেই আওয়ামী লীগকে পেটাতে হবে, এই জুলুম বন্ধ করেন ভাই: ফাহাম সরকারি প্রকল্পে রাজস্ব ফাঁকি ঠেকাতে ঠিকাদারদের তথ্য চেয়েছে এনবিআর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: দেশপ্রেম, নেতৃত্ব ও মানুষের প্রতি অঙ্গীকার। ধানমন্ডি ৩২-এ ‘রাজনৈতিক সন্দেহে’ সাধারণ মানুষকে মারধরের অভিযোগ, আয়াসকে গ্রেপ্তারের দাবি দল -মত নয়, পুলিশের একমাত্র পরিচয় জনগণের সেবক—আইজিপি ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট আত্মবিশ্বাস ও আত্মপ্রত্যয়: ব্যক্তি ও সমাজ জীবনের সাফল্য এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার মূল শক্তি বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদা ভারত উপমহাদেশ শাখা: জাতিসংঘের মনিটরিং টিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও বাচ্চু রাজাকারের বিচার: পারভেজ হাসেমের মতামত। জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার।

কিছু হলেই আওয়ামী লীগকে পেটাতে হবে, এই জুলুম বন্ধ করেন ভাই: ফাহাম

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কিছু হলেই আওয়ামী লীগকে পেটাতে হবে, এই জুলুম বন্ধ করেন ভাই: ফাহাম
নিউজ ডেস্ক আদালত বার্তা
 প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬
ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে যাওয়া এক ব্যক্তিকে মারধরের প্রসঙ্গ তুলে আওয়ামী লীগের নেতাকর্মী-সমর্থকদের ওপর জুলুম বন্ধের আহ্বান জানিয়েছেন ফাহাম। তিনি বলেছেন, জুলুম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইনসাফ কায়েম করেই আওয়ামী লীগকে পরাস্ত করা সম্ভব।
শনিবার (১৫ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ধানমন্ডি ৩২ নাম্বারে কেউ ফুল দিতে গিয়েছে। দেখলাম অনেকে মিলে তাকে চড় থাপ্পড় দিচ্ছে। জানি না কতোটুকু অথেন্টিক বাট আমাদের সাইডের লোকজনই হওয়ার কথা।
ফাহাম জানান, এই কাজগুলো বন্ধ করার সময় হয়েছে। দুই বছর হয়ে গেছে। কিছু হলেই আওয়ামী কাওকে পিটাতে হবে – এই জুলুম বন্ধ করেন ভাই। খোদাতালা জুলুমকারী অপছন্দ করেন। নিজেদের ওপর বিশ্বাস রাখেন। আমরা এইসব না করেই আওয়ামীদের পরাস্ত করতে সক্ষম। আপনি কোনোদিন পিটায় কাওকে পরাস্ত করতে পারবেন না। তারা আমাদের যেই অত্যাচার করেছিল – সেই লেভেলে অত্যাচার করার সক্ষমতাই আমাদের নাই।
তিনি আরও বলেন, ১৭ বছর অত্যাচার করে আমাদের আটকাতে পারে নাই। ওয়াট মেকস ইউ থিঙ্ক যে আমরা আওয়ামীদের সাইজ করতে পারবো? জুলুম কোনো রাস্তা হতে পারে না। এতে আমরা আমাদের নৈতিক অবস্থা হারাইতিছি। অলরেডি প্রচুর হারাইছি। আপনি ইনসাফ কায়েম করে আওয়ামীদের পরাস্ত করতে পারবেন। জুলুম করলে তাদের রেজিস্ট্যান্ট করে তুলবেন।
আওয়ামীদের প্রতি পিতলার প্রেমের কোনো দরকার নাই। কিন্তু ভাই জুলুম কোনোভাবেই এক্সেপ্টেবল না। আজকে আপনারা যারা সাধারণ মানুষদের ধরে পিটাইছেন – তারা খুবই খুবই খারাপ কাজ করছেন। আপনারা আমাদেরকে হাস্যকর করে তুলতেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট