বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
Title :
ক্ষমতা বদলায়, প্রতিষ্ঠান টিকে থাকে:  ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠানই রাষ্ট্রের রক্ষাকবচ। তথ্য গোপন করে একাধিক রিট: আইনজীবী ও রিটকারীকে ১০ লাখ টাকা জরিমানা প্রধান বিচারপতির সাথে সুপ্রিম কোর্ট বার সভাপতির বাদানুবাদ: এজলাস ছাড়লেন আপিল বিভাগের বিচারপতিরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার দেওয়ানি মামলায় আরজি সংশোধন: আইনি সুযোগ, সীমাবদ্ধতা এবং উচ্চ আদালতের নজির ভিডিও কলে স্বজনদের সঙ্গে ১০ মিনিট কথা বলতে পারবেন কারাবন্দিরা কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের অগ্রিম হোটেল বুকিংয়ের পরামর্শ: উপ-হাইকমিশনের বিশেষ নির্দেশনা বিচারকদের আবাসন ও নিরাপত্তা নিশ্চিতে ৬৪ জেলা ও ৮ মহানগরে আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি সতর্কবার্তা ‘গ্যারান্টিযুক্ত ভিসা’ ও ‘দ্রুত প্রসেসিং’-এর নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

গণঅভ্যুত্থান: আসামি পুলিশ ও বিজিবি সদস্যদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা চেয়ে রিট আবেদন

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

 

গণঅভ্যুত্থান: আসামি পুলিশ ও বিজিবি সদস্যদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা চেয়ে রিট আবেদন
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ৪ জুলাই ২০২৬
রিটে স্বরাষ্ট্র সচিব, আইজিপি, র‌্যাব মহাপরিচালক ও বিজিবি মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।
জুলাই অভ্যুত্থান ঘিরে বিভিন্ন মামলায় এজাহারভুক্ত ও যাদের বিরুদ্ধে তদন্ত চলছে, এমন পুলিশ ও তার বিশেষায়িত বাহিনী র‌্যাব এবং বিজিবি সদস্যদের বিরুদ্ধে প্রচলিত আইন ও সার্ভিস রুলস অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাই কোর্টে রিট আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার আদালতের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান জুলফিকার আলী জুনু।
রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), র‌্যাব মহাপরিচালক ও বিজিবি মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।
আইনজীবী জুনু বলেন, আসামি বা তদন্তের আওতায় থাকা কর্মকর্তাদের অনেকেই এখনো বিভিন্ন ইউনিটে স্বপদে বহাল আছেন।
“এজাহারভুক্ত আসামিরা যদি পুলিশ, বিজিবি বা র‌্যাবের মতো বাহিনীগুলোর নিজ নিজ পদে কর্মরত থাকেন, তাহলে মামলার তদন্ত কাজে ব্যাঘাত ঘটার আশঙ্কা থাকে।”
তিনি বলেন, “জুলাইয়ের ঘটনায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজের বিপরীতে যেসব কর্মকর্তা অতিরিক্ত বা বিশেষ ভাতা গ্রহণ করেছিলেন, তাদের অনেকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বর্তমানে এসব মামলার বড় একটি অংশ তদন্তাধীন রয়েছে।”
রিটের বিষয়ে এই আইনজীবী বলেন, “যতক্ষণ পর্যন্ত তদন্তটা হবে না, ততক্ষণ এজাহারভুক্ত যারা আসামি আছে, তাদেরকে যেন সাময়িক বরখাস্ত করা হয় সার্ভিস রুলস অনুযায়ী, এটার নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে।”
আগামী সপ্তাহে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায়ের হাই কোর্ট বেঞ্চে এ রিটের ওপর শুনানি হতে পারে বলে তথ্য দেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট