1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
ঘুরে বেড়াবেন তারা, খরচ দেব আমরা ‘কেন?’ - আদালত বার্তা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর যানজট নিরসনে বড় উদ্যোগ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল সরানোর নির্দেশ বিচার বিভাগের পৃথক সচিবালয় ইস্যুতে আপিল শুনানি ১ সেপ্টেম্বর ৭ দিনেই বিচারকার্য সম্পন্নবাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার রায় বুধবার আইনজীবীদের প্রযুক্তিগত দক্ষতার ঘাটতি কি ন্যায়বিচারের পথে নতুন বাধা? বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১ বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন দিগন্তের প্রত্যাশা শূন্যরেখায় মানুষ: পরিচয়হীনতার নির্মম বাস্তবতা ছিনতাইয়ের আতঙ্কে রাজধানী: বাড়ছে অপরাধ, ঝুঁকিতে নগরজীবন সিভিল জজ নিয়োগে ৫ বছরের ওকালতির অভিজ্ঞতা বাধ্যতামূলক করার দাবি জুডিসিয়াল সার্ভিস কমিশনে রাজশাহী বারের আবেদন কাজী নিয়োগে ৩ সদস্যের প্যানেল থেকে সিদ্ধান্তে গড়িমসি বেআইনি—হাইকোর্টের পর্যবেক্ষণ

ঘুরে বেড়াবেন তারা, খরচ দেব আমরা ‘কেন?’

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৩২৫ বার পড়া হয়েছে

ঘুরে বেড়াবেন তারা, খরচ দেব আমরা ‘কেন?’
নিউজ ডেস্ক আদালত বার্তা : অক্টোবর ১৫, ২০২৩

নির্বাচনে পর্যবেক্ষক উপস্থিতির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন বলেছেন, গত নির্বাচনে ছিল ২৫ হাজার নির্বাচন পর্যবেক্ষক। কিন্তু হাজার হাজার, ওতোগুলোরে আমরা খাওয়াতে পারব না, আনতেও পারব না।

অনেক খরচ। আর তারা আসবেন, ঘুরে বেড়াবেন, আমরা খরচ দিতে যাব কেন?

শনিবার (১৪ অক্টোবর) বিকেলে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে একটি মিউজিক ভিডিওর প্রকাশনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের মানুষের প্রতি বিশ্বাস আপনাদের থাকা উচিত। আমরা জনগণের প্রতি আস্থা রাখি। জনগণ ভোট যাকে খুশি তাকে দেবে। এটা হলেই হলো। এর জন্য বাইরের কোনো সার্টিফিকেট আমাদের দরকার নাই।

নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত বিষয়ক এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটা একটা নির্বাচন খেলা। বিভিন্ন দেশ লোক পাঠানোর কথা বলছে। তারাই উদ্যোগ নিয়েছেন যে তারা পর্যবেক্ষক পাঠাবেন। তারপরে বলছেন তাদের টাকা নাই। ইউরোপিয়ানরা বলছে আমাদের টাকা নাই, বাজেট নাই, আমরা বেশি নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে পারব না। বাংলাদেশ যদি উনাদের আনাগোনার পয়সা দেয়, এখানে থাকা খাওয়ার, হোটেলের পয়সা দেয়, তাহলে তারা কিছু লোক পাঠাতে পারে। আমাদের তাতে আপত্তি নেই।

মন্ত্রী আরো বলেন, কেউ হয়ত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন রকম উদ্যোগ নেয়। এবং এসব হয়ত সেসব উদ্যোগেরই এক-একটি অংশ বিশেষ। সুতরাং এসব ভুলে যান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট