বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
Title :
ক্ষমতা বদলায়, প্রতিষ্ঠান টিকে থাকে:  ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠানই রাষ্ট্রের রক্ষাকবচ। তথ্য গোপন করে একাধিক রিট: আইনজীবী ও রিটকারীকে ১০ লাখ টাকা জরিমানা প্রধান বিচারপতির সাথে সুপ্রিম কোর্ট বার সভাপতির বাদানুবাদ: এজলাস ছাড়লেন আপিল বিভাগের বিচারপতিরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার দেওয়ানি মামলায় আরজি সংশোধন: আইনি সুযোগ, সীমাবদ্ধতা এবং উচ্চ আদালতের নজির ভিডিও কলে স্বজনদের সঙ্গে ১০ মিনিট কথা বলতে পারবেন কারাবন্দিরা কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের অগ্রিম হোটেল বুকিংয়ের পরামর্শ: উপ-হাইকমিশনের বিশেষ নির্দেশনা বিচারকদের আবাসন ও নিরাপত্তা নিশ্চিতে ৬৪ জেলা ও ৮ মহানগরে আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি সতর্কবার্তা ‘গ্যারান্টিযুক্ত ভিসা’ ও ‘দ্রুত প্রসেসিং’-এর নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

চট্টগ্রামে যৌতুক নিরোধ আইনে স্ত্রীর করা মামলায় এক আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত

  • প্রকাশিত: সোমবার, ২২ মে, ২০২৩
  • ৪৫১ বার পড়া হয়েছে

চট্টগ্রামে যৌতুক নিরোধ আইনে স্ত্রীর করা মামলায় এক আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত

ডেস্ক নিউজ আদালত বার্তা :২২মে ২০২৩।

রোববার (২১ মে) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দে এর আদালত এই আদেশ দেন।ওই আদালতের বেঞ্চ সহকারী বে.এ এস এম নূরে খোদা এ তথ্য জানান। তিনি বলেন, ‘শুভ ধর নামে এক আইনজীবী যৌতুকের মামলায় আজ আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

শুভ ধর (৩৮) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য। তিনি পটিয়া থানার বরিয়া ছনহরা এলাকার দেবেন্দ্র মাস্টারের বাড়ির অশোক কুমার ধরের ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি আইনজীবী শুভ ধরের সঙ্গে এক তরুণীর বিয়ে হয়। তাদের ঘরে একটি ছেলেও আছে। বিয়ের পর যৌতুকের দাবিতে শুভ ও তার পরিবারের লোকজন ওই তরুণীকে চাপ দিতে থাকে এবং শারিরীক নির্যাতন করে বাসা থেকে বের করে দেয়। পরে ওই তরুণী তার বাবার বাসায় আশ্রয় নিলে আইনজীবী শুভ সেখানে গিয়েও যৌতুকের টাকা খুঁজে না হয় তাকে হত্যা করার হুমকি দেয়। এ ঘটনায় তার স্ত্রী লিগ্যাল এইড এর সহযোগিতায় আদালতে মামলা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট