সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
Title :
মোবাইল ব্যাংকিংয়ে জরুরি প্রয়োজনে মিলবে সুদমুক্ত ৫ হাজার টাকা ঋণ ঢাকার সিএমএম কোর্টে নিত্যদিনের  সংকটে বিচারপ্রার্থী ও আইনজীবীরা আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা করলেন হাইকোর্ট আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ: পরিবেশ অধিদপ্তরের কঠোর নির্দেশনা রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ, কারা সেই দুই নেতা 🌍 বিদেশে পাসপোর্ট হারালে কী করবেন? পর্যটক ও প্রবাসীদের জন্য পূর্ণাঙ্গ আইনি ও ব্যবহারিক নির্দেশনা সঠিক Prompt-এই লুকিয়ে শক্তি: ChatGPT ব্যবহার করে দৈনন্দিন কাজ সহজ করার ২০ কার্যকর কৌশল নীতি ও নৈতিকতা চর্চার আলোয় চরিত্রের বিকাশ মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাবই বড় সংকট: আইনমন্ত্রী দিল্লিতে প্রেস কনফারেন্সে শেখ হাসিনার দেয়া বক্তব্যে সমর্থন নেই ভারতের: রণধীর জয়সওয়াল

জন্মদিনে প্রধানমন্ত্রীকে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬৮ বার পড়া হয়েছে

জন্মদিনে প্রধানমন্ত্রীকে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা।

এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তা ঃ ২৮ সেপ্টেম্বর ২০২৩।

আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। বৃহস্পতিবার এক অভিনন্দন বার্তায় রওশন বলেন, ‘ক্রান্তিলগ্নে বাঙালি জাতিকে সঠিক নেতৃত্ব দিয়ে দেশকে গৌরবের আসনে সমাসীন করেছেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা।’

বিরোধীদলীয় নেতা বলেন, ‘গতিশীল নেতৃত্ব, রাজনৈতিক প্রজ্ঞা, মানবিক মূল্যবোধ, বিচক্ষণতা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু দেশেই নন, বহির্বিশ্বেও তিনি অন্যতম সেরা রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।’

তিনি আরও বলেন, ‘ক্রান্তিলগ্নে বাঙালি জাতিকে সঠিক নেতৃত্ব দিয়ে দেশকে গৌরবের আসনে সমাসীন করেছেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। তাঁর অসাম্প্রদায়িক, উদার, প্রগতিশীল, গণতান্ত্রিক ও বিজ্ঞানমনস্ক দৃষ্টিভঙ্গি তাঁকে দিয়েছে এক আধুনিক ও অগ্রসর রাষ্ট্রনায়কের স্বীকৃতি।’

রওশন এরশাদ বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার কাজে নিজেকে আত্মনিয়োগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনীতিতে তার সুদীর্ঘ পথচলা মোটেই কণ্টকমুক্ত ছিল না। কিন্তু তিনি তাঁর প্রজ্ঞা, অভিজ্ঞতা, সাহস ও সাংগঠনিক দক্ষতাবলে সব প্রতিবন্ধকতা মোকাবিলা এবং নানা ধরনের ষড়যন্ত্রকে নস্যাৎ করে উন্নত বাংলাদেশ গড়ার অভীষ্ট লক্ষ্যে এগিয়ে চলেছেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সফলতা কামনা করেন বিরোধীদলীয় নেতা। বলেন, ‘পরম করুণাময় আল্লাহতায়ালা তাঁর সহায় হোন। যাতে তিনি দেশ থেকে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত, দুর্নীতি, সন্ত্রাস নির্মূল করতে পারেন এবং দেশবাসীকে সুশাসন, সামাজিক ন্যায়বিচার ও উন্নত জীবন গঠনে সহায়তা করতে পারেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট