বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
Title :
সরকারি খরচে বিনামূল্যে আইনগত সহায়তা দরিদ্র ও অসহায় বিচারপ্রার্থীর ন্যায়বিচার নিশ্চিত করতে জেলা লিগ্যাল এইড অফিস মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে গুরুত্বপূর্ণ দুই পদ, বদল আসতে পারে মন্ত্রিসভাতেও সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসে মধ্যস্থতা (ADR) কার্যক্রম শুরু: বিচারপ্রার্থীদের জন্য এক নতুন দিগন্ত চার কোটি টাকা আত্মসাতের মামলা: অ্যাম্বুলেন্সে আদালতে ফারমার্স ব্যাংকের সাবেক কর্মকর্তা হাইকোর্টের ৫৫টি বেঞ্চ পুনর্গঠন করলেন প্রধান বিচারপতি। অতিরিক্ত দামের কারনে মার্কিন প্রতিষ্ঠানের সাথে দীর্ঘমেয়াদি এলএনজি চুক্তি স্থগিত ই-গভর্নেন্স ও প্রযুক্তিতে বাংলাদেশের অংশীদার হতে চায় এস্তোনিয়া: নেওয়া হবে আইটি ও স্বাস্থ্য খাতের দক্ষ জনশক্তি মেট্রোরেল লাইন-৬: সেফটি অডিট কমিটির সুপারিশ ও হাই কোর্টের নির্দেশ বাস্তবায়নে ডিএমটিসিএলের বিস্তৃত পদক্ষেপ পদ্মা সেতু হয়ে ঢাকা-গোপালগঞ্জ রুটে নতুন কমিউটার ট্রেন চালু নিরাপদ খাদ্য কেনাকাটায় উপভোক্তার সচেতনতায় আইন, বাস্তবতা ও নাগরিক দায়িত্ব

জেলহত্যা দিবসে বাঙালি ছাত্রপরিষদের শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ১১৯৫ বার পড়া হয়েছে

৩রা নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষ্যে শোকবার্তা দিয়েছে পার্বত্য বাঙালি ছাত্রপরিষদ। সংগঠণের প্রতিষ্ঠাতা সেক্রেটারি সুপ্রিম কোর্টের আইনজীবি এডভোকেট এয়াকুব আলী চৌধুরী, বর্তমান কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইব্রাহিম মনির ও সদস্য সচিব সাদেকুর রহমান সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে শোক বার্তার বিষয়ে জানানো হয়।

শোক বার্তায় পার্বত্য বাঙালি ছাত্রপরিষদ এর শীর্ষ নেতৃবৃন্দ বলেন, ৩ রা নভেম্বর, জেলহত্যা দিবস। মুক্তিযুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশে মরহুম শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নৃশংস হত্যাকান্ডের কিছুদিন পরই ঘটেছিল এ নৃশংস হত্যাকান্ড। চার নেতার এ হত্যাকান্ড বাংলাদেশে রাজনৈতিক নেতৃবৃন্দের খুন পাল্টা খুনের সংস্কৃতিকে পাকাপোক্ত করেছিল।

পরবর্তী সময়ে জেলে এবং বাইরে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দকে নির্মমভাবে খুন করা হয়। জেলহত্যার এ শোকাবহ দিনে পার্বত্য বাঙালি ছাত্রপরিষদ জাতীয় চার নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে। (বিজ্ঞপ্তি)

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট