শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
Title :
পাঁচ রুটে মনোরেল পরিকল্পনা: সমীক্ষার দায়িত্বে বুয়েট, ২০২৯ সালের মধ্যে দুই রুট চালুর লক্ষ্য আইনের রক্ষকরাই এখন ঝুঁকিতে: পুলিশ সদস্যদের ওপর ধারাবাহিক হামলায় উদ্বেগ বাড়ছে নগর উন্নয়নে আইন সংস্কারে উচ্চপর্যায়ের কমিটি: নতুন দায়িত্বে ৩ মন্ত্রী হবিগঞ্জে নাসীরুদ্দীন, সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে ছাত্রদলের হত্যাচেষ্টা মামলা বলছে হিউম্যান রাইটস ওয়াচ শেখ হাসিনা সরকারের নির্যাতনের দায়ীদের অবশ্যই জবাবদিহির নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত অর্থঋণ আদালতের নিলাম চ্যালেঞ্জে রিট গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান ফাইন্যান্স অ্যাক্ট, ২০২৬ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণা: সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দফতরের

তীব্র গরমের মধ্যেই আবহাওয়া অফিসের সুখবর

  • প্রকাশিত: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ৩৫৭ বার পড়া হয়েছে

তীব্র গরমের মধ্যেই আবহাওয়া অফিসের সুখবর

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ২৭শে এপ্রিল ২০২৪
তীব্র গরমের মধ্যেই আবহাওয়া অফিসের সুখবর
তীব্র তাপদাহে পুড়ছে দেশ। জনজীবন অতিষ্ঠ। ঘরে-বাইরে সর্বত্র অস্বস্তি। এমন পরিস্থিতির মধ্যেই সুখবর দিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানিয়েছে দেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

শনিবার (২৭ এপ্রিল) সকাল ৯টায় দেওয়া পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, বগুড়া,বাগেরহাট, যশোর ও কুষ্টিয়া জেলাগুলোর ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
এ ছাড়াও মৌলভীবাজার, ফেনী, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী ও বান্দরবান জেলাসহ রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

অন্যদিকে, দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় একইরকম থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।
আগামীকাল রবিবার (২৮ এপ্রিল) সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

পরের দিন সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট